পিরিতি করিও না গো রাই
পিরিতি করিও না গো রাই
ও রাই গো..
পিরিতি করিও না গো রাই।
পিরিতি করিও না গো রাই
ও রাই, পিরিতি করিও না গো রাই
ও রাই গো ..
পিরিতি-করিও না গো রাই।
পিরিতি কলঙ্ক বড়ো পিরিতি বালাই
পিরিতি কলঙ্ক বড়ো পিরিতি বালাই,
মন নেবার বেলায় আছেন কালা
দেবার বেলায় নাই,
পিরিত করিও না গো রাই
করিও না গো রাই,
ও রাই গো ..
পিরিতি করিও না গো রাই।
কোন আগুনে অঙ্গ জ্বলে
কি আর তোমায় বলবো গো,
আছেন কালা কালো জলে
সে জলেতে গা ধোবো।
মন যমুনায় যেতে গিয়ে
কোন যমুনায় গা ভাসাই,
আ..
ঘর ভাঙার বেলায় আছেন কালা
গড়ার বেলায় নাই।
সাধে কি আর লোকে বলে
বেহায়া কানাই,
ঘর ভাঙার বেলায় আছেন কালা
গড়ার বেলায় নাই,
পিরিত করিয়ো না গো রাই
করিও না গো রাই,
ও রাই গো ..
পিরিতি করিয়ো না গো রাই।
এই বুঝি কেউ দেখে ফেলে
এই দিয়ে দেয় দোষ,
তাইতো কালাচাঁদ পরেছেন
মেঘেরই মুখোশ।
দেখতেতো পাই আমি যখন
আকাশে তাকাই,
মন নেবার খেলায় আছেন কালা
দেবার খেলায় নাই,
পিরিত করিও না গো রাই
করিও না গো রাই,
ও রাই গো ..
পিরিতি করিও না গো রাই
পিরিতি করিও না গো রাই।
Discussion
Public comments for Piriti Koriona Go Rai are available on the discussion page.
View discussion