রাধার উকিল হইও কুইল রাধার উকিল হইও।
এগো শ্যাম বিচ্ছেদে জ্বাইলাছে অনল শ্যামোরে পাইলে কইও।
যেথায় গেছেন শ্যামরায় তথায় চাইলে যাইও
অভাগিনী রাই কিশোরীর সংবাদ জানাইও।
বৃন্দাবনে গিয়া কুইল মুক্ত প্ৰণাম করিও
ওরে তমাল ডালে বইসে কুইল রাধার গুণ গাইও।
ভাইবে রাধারমণ বলে ভাবিও না রাই মনে
কুইলে নি আইনতো পারে রাধার প্রাণবন্ধুরে।।
Discussion
Public comments for Radhar Ukil Hoio Kuil Radhar Ukil Hoio are available on the discussion page.
View discussion