Back to Library
Devotional

রাগের ভজন শুনিয়া বিষম বেদের আচার ছাড়ে Rager Bhojon Shuniya Bishom Beder Achar Chhare

Chandidas

Read Rager Bhojon Shuniya Bishom Beder Achar Chhare in Bengali and Banglish transliteration.

Updated

Album

Not documented

Release

Unknown

গীতিকার
চণ্ডীদাস
Lyrics

রাগের ভজন, শুনিয়া বিষম,
বেদের আচার ছাড়ে।
রাগানুগমেতে, লোভ বাড়ে চিতে,
সে সব গ্রহণ করে।।

ছাড়িতে বিষম, তাহার করণ,
আচার বিষম না পারে।
অতি অসম্ভব, অলৌকিক সব,
লৌকিকে কেমনে করে।।

করিয়া গ্রহণ, না করে যাজন,
সে কেন সাধন করে।
বুঝিতে না পারে, আনা গোনা করে,
ফাঁফরে পড়িয়া মরে।।

তার একুল ওকুল, দুকুল গেল,
পাথারে পড়িল সে।
চণ্ডীদাস কয়, সে দেব নয়,
তাহারে তরাবে কে।।

Read in Banglish
Rager bhojon, shuniya bishom, beder achar chhare. Raganugomete, lobh bare chite, se sob grohon kore. Chharite bishom, tahar koron, achar bishom na pare. Oti osombhob, oloukik sob, loukike kemone kore. Koriya grohon, na kore jajon, se keno sadhon kore. Bujhite na pare, ana gona kore, phaphore poriya more. Tar ekul okul, dukul gelo, pathare porilo se. Chandidas koy, se deb noy, tahare torabe ke.
ট্যাগসমূহ

Related songs

More songs you may enjoy.

Devotional

Ajukar Nishi Nikunje Asi

আজুকার নিশি নিকুঞ্জে আসি করিল বিবিধ রাস

Chandidas

"আজুকার নিশি, নিকুঞ্জে আসি, করিল বিবিধ রাস। রসের সাগরে, ডুবাইল মোরে, বিহানে চলিল বাস।।"

Devotional

Lolitar Bani Shuni Binodini Prosonno Bodone Koy

ললিতার বাণী শুনি বিনোদিনী প্রসন্ন বদনে কয়

Chandidas

"ললিতার বাণী, শুনি বিনোদিনী প্রসন্ন বদনে কয়। আমিত কেবল তোদের অধীন, যা বল শুনিতে হয়।।"

Philosophical

Sahaj Sahaj Sabai Kahaye

সহজ সহজ সবাই কহয়ে

Chandidas

"সহজ সহজ, সবাই কহয়ে, সহজ জানিবে কে। তিমির অন্ধকার, যে হইয়াছে পার, সহজ জেনেছে সে।।"

Devotional

Se Kemon Juboti Kuloboti Soti

সে কেমন যুবতী কুলবতী সতী

Chandidas

"সে কেমন যুবতী, কুলবতী সতী, সুন্দর সুমতি সার। হিয়ার মাঝারে, নায়কে লুকাইয়া, ভব নদী হয় পার।।"

Devotional

Sei Hoite Mor Mon

সেই হইতে মোর মন নাহি হয় সম্বরণ নিরন্তর ঝুরে দুটি আঁখি

Chandidas

"সেই হইতে মোর মন, নাহি হয় সম্বরণ, নিরন্তর ঝুরে দুটি আঁখি!"

Philosophical

Shuno Go Sojoni Amari Bat

শুন গো সজনি আমারি বাত

Chandidas

"শুন গো সজনি আমারি বাত। পিরীতি করবি সুজন সাত।। সুজন পিরীতি পাষাণ রেখ্‌। পরিণামে কভু না হবে টোট্‌।।"

Discussion

Public comments for Rager Bhojon Shuniya Bishom Beder Achar Chhare are available on the discussion page.

View discussion