সকালবেলায় আলোয় বাজে বিদায়ব্যথার ভৈরবী Sakalbelay Aloy Baje Bidaybyathar Bhairabi

সকালবেলায় আলোয় বাজে বিদায়ব্যথার ভৈরবী—
আন্‌ বাঁশি তোর, আয় কবি॥
শিশিরশিহর শরতপ্রাতে শিউলিফুলের গন্ধসাথে
গান রেখে যাস আকুল হাওয়ার, নাই যদি রোস নাই র’বি॥

এমন উষা আসবে আবার সোনায় রঙিন দিগন্তে,
কুন্দের দুল সীমন্তে।
কপোতকূজনকরুণ ছায়ায় শ্যামল কোমল মধুর মায়ায়
তোমার গানের নূপুরমুখর
জাগবে আবার এই ছবি॥

বাংলিশ/Banglish

Sakalbelay aloy baje bidaybyathar bhairabi-- An banshi tor, ay kobi. Shishirshihar sharatprate shiuliphuler gandhasathe Gan rekhe jas akul hawar, nai jodi ros nai ro'bi. Emon usha asbe abar sonay rongin digonte, Kunder dul simonte. Kopotokujonkorun chhayay shyamal komol modhur mayay Tomar ganer nupurmukhor Jagbe abar ei chobi.

Discussion

Public comments for Sakalbelay Aloy Baje Bidaybyathar Bhairabi are available on the discussion page.

View discussion