Back to Library
Satirical

শা আর শুঁড়ি মিলে শাশুড়ি কি হয় গো Sha Ar Shuri Mile Sashuri Ki Hoy Go

Kazi Nazrul Islam

Sha Ar Shuri Mile Sashuri Ki Hoy Go lyrics by Kazi Nazrul Islam. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 29, 2026

Lyrics

শা আর শুঁড়ি মিলে
শাশুড়ি কি হয় গো।
শ্যাম-প্রেমে বাধা দেয়
স্বামী তারে কয় গো॥

নয় নদী মিলে হয় ননদি সে দজ্জাল,
জুতো জামা-ই সার যার – জামাই সে মহাকাল,
যার কসুর হয় না সে শ্বশুর মহাশয় গো॥

সে ভাদ্দর-বউ, যার ভাদ্দর মাসে বিয়ে,
দেবর সে জন, দেয় বর যে দাদারে দিয়ে।
ভাসুর সে, অসুরের মতো যারে ভয় গো॥

বেহায়া চশম-খোর, তাই কি বেহাই কই,
পিষিয়া মারেন বলে নাম কি পিসিমা ওই,
সবিরই সে ভাগ নেয় ভাগনেরই জয় গো॥

Read in Banglish
Sha ar shuri mile shashuri ki hoy go. Shyam-preme badha dey shami tare koy go. Noy nodi mile hoy nonodi se dojjal, juto jama-i sar jar – jamai se mohakal, jar kosur hoy na se shoshur mohashoy go. Se bhaddor-bou, jar bhaddor mashe biye, debor se jon, dey bor je dadare diye. Bhashur se, oshurer moto jare bhoy go. Behaya choshom-khor, tai ki behai koi, pishiya maren bole nam ki pishima oi, shobiri se bhag ney bhagoneri joy go.

Related songs

More songs you may enjoy.

Humorous

Ma Shashti Go Tor Gushtir Paaye Pori

মা ষষ্ঠী গো তোর গুষ্টির পায়ে পড়ি

Kazi Nazrul Islam

"মা ষষ্ঠী গো, তোর গুষ্টির পায়ে পড়ি। আর অস্থির করিসনে মা আমায় দয়া করি॥ ষষ্ঠী মা, তোর কৃপার চেয়ে যষ্টি-প্রহার ভালো, কৃপা যদি করলি মা গো, মেয়েগুলোই কালো!"

Satirical

League of Nations

লিগ-অব-নেশন

Kazi Nazrul Islam

"বসেছে শান্তি-বৈঠকে বাঘ, সিংহ, হাঙর, নেকড়ে! বৈষ্ণব গোরু, ছাগ, মেষ এসে হরিবোল বলে দেখ রে॥"

Satirical

Saheb O Mosaheb

সাহেব ও মোসাহেব

Kazi Nazrul Islam

"সাহেব কহেন, ‘চমৎকার! সে চমৎকার!’ মোসাহেব বলে ‘চমৎকার সে হতেই হবে যে! হুজুরের মতে অমত কার?’"

Satirical

Round-Table-Conference

রাউন্ড-টেবিল-কনফারেন্স

Kazi Nazrul Islam

"রাউন্ড-টেবিল-কনফারেন্স কোরাস : দড়াদড়ির লাগবে গিঁঠ গোল-টেবিলের বৈঠকে! ঠোকর মারে লোহায় ইঁট"

Satirical

Badna-Garute Galagali Kore (Pact)

বদনা-গাড়ুতে গলাগলি করে (প্যাক্ট)

Kazi Nazrul Islam

"বদনা-গাড়ুতে গলাগলি করে, নব-প্যাক্টের আসনাই, মুসলমানের হাতে নাই ছুরি, হিন্দুর হাতে বাঁশ নাই॥"

Satirical

Namo Nama Ram-Khunti

নমো নম রাম-খুঁটি

Kazi Nazrul Islam

"নমো নম রাম-খুঁটি। তুমি গাদিয়া বসেছ আমাদের বুকে, সাধ্য নাই যে উঠি॥ তুমি নির্বিকার হে পরম পুরুষ আপনাতে আছ আপনি বেহুঁশ,"

Discussion

Public comments for Sha Ar Shuri Mile Sashuri Ki Hoy Go are available on the discussion page.

View discussion