শারদ পূর্ণিমা নিরমল রাতি Sharad Purnima Nirmal Raati

Chandidas

শারদ পূর্ণিমা, নিরমল রাতি,
উজর সকল বন।
মল্লিকা মালতী, বিকশিত তথি,
মাতল ভ্রমরাগণ।।

তরুকুল ডাল, ফুল ভরি ভাল,
সৌরভে পূরিল তায়।
দেখিয়া সে শোভা, জগমনোলোভা,
ভুলিল নাগর রায়।।

নিধুবনে আছে, রতন বেদিকা,
মণি মাণিক্যেতে বাঁধা।
ফটিকের তরু, শোভিয়াছে চারু,
তাহাতে হীরার ছাঁদা।।

চারিপাশে সাজে, প্রবাল মুকুতা,
গাঁথনি আঁটনি কত।
তাহাতে বেড়িয়া, কুঞ্জ-কুটীর,
নিরমাণ শত শত।।

লেতের পতাকা, উড়িছে উপরে,
কি তার কহিব শোভা।
অতি রম্য স্থল, দেব অগোচর,
কি কহিব তার আভা।।

মাণিকের ঘটা, কিরণের ছটা,
এমতি মণ্ডপ ঘর।
চণ্ডীদাস বলে, অতি অপরূপ,
নাহিক তাহার পরে।।

বাংলিশ/Banglish

Sharad purnima, nirmal rati, ujor sokol bon. Mollika maloti, bikoshito thothi, matolo bhromoragon. Torukul dal, phul bhori bhal, sourobhe purilo tay. Dekhiya she shobha, jogomonolobha, bhulilo nagor ray. Nidhubone ache, roton bedika, moni manikyete bandha. Photiker toru, shobhiyache charu, tahate hirar chanda. Charipashe saje, probal mukuta, ganthoni antoni koto. Tahate beriya, kunjo-kutir, niroman shot shot. Leter potaka, uriche upore, ki tar kohibo shobha. Oti romyo sthol, deb ogochor, ki kohibo tar abha. Maniker ghota, kironer chota, emoti mondop ghor. Chondidash bole, oti oporup, nahik tahar pore.

Discussion

Public comments for Sharad Purnima Nirmal Raati are available on the discussion page.

View discussion