Back to Library
Melancholic

শেষ বেলাকার শেষের গানে Shes Belakar Shesher Gane

Rabindranath Tagore

Read Shes Belakar Shesher Gane in Bengali and Banglish transliteration, from Geetabitayan.

Updated

Lyrics

শেষ বেলাকার শেষের গানে
ভোরের বেলার বেদন আনে॥

তরুণ মুখের করুণ হাসি গোধূলি-আলোয় উঠেছে ভাসি,
প্রথম ব্যথার প্রথম বাঁশি
বাজে দিগন্তে কী সন্ধানে শেষের গানে॥

আজি দিনান্তে মেঘের মায়া
সে আঁখিপাতার ফেলেছে ছায়া।

খেলায় খেলায় যে কথাখানি
চোখে চোখে যেত বিজলি হানি
সেই প্রভাতের নবীন বাণী
চলেছে রাতের স্বপন-পানে শেষের গানে॥

Read in Banglish
Shes belakar shesher gane Bhorer belar bedon ane. Torun mukher korun hasi godhuli-aloy utheche bhasi, Prothom bethar prothom bashi Baje digonte ki sondhane shesher gane. Aaji dinante megher maya Se ankhipatar pheleche chaya. Khelay khelay je kothakhani Chokhe chokhe jeto bijoli hani Sei probhater nobin bani Choleche rater swopon-pane shesher gane.

Related songs

More songs you may enjoy.

Melancholic

Se Din Amay Bolechile

সে দিন আমায় বলেছিলে আমার সময় হয় নাই

Rabindranath Tagore

"সে দিন আমায় বলেছিলে আমার সময় হয় নাই-- ফিরে ফিরে চলে গেলে তাই॥ তখনো খেলার বেলা-- বনে মল্লিকার মেলা,"

Melancholic

Bedona Ki Bhashay Re

বেদনা কী ভাষায় রে

Rabindranath Tagore

"বেদনা কী ভাষায় রে মর্মে মর্মরি গুঞ্জরি বাজে॥ সে বেদনা সমীরে সমীরে সঞ্চারে, চঞ্চল বেগে বিশ্বে দিল দোলা ॥"

Melancholic

Milonrati Pohalo Bati Nebhar Bela Elo

মিলনরাতি পোহালো বাতি নেভার বেলা এল

Rabindranath Tagore

"মিলনরাতি পোহালো, বাতি নেভার বেলা এল-- ফুলের পালা ফুরালে ডালা উজাড় করে ফেলো ॥"

Melancholic

Hashi Keno Nai O Noyone

হাসি কেন নাই ও নয়নে

Rabindranath Tagore

"হাসি কেন নাই ও নয়নে! ভ্রমিতেছ মলিন-আননে। দেখো, সখী, আঁখি তুলি ফুলগুলি ফুটেছে কাননে॥"

Melancholic

Hay Atithi Ekhoni Ki Holo Tomar Jabar Bela

হায় অতিথি এখনি কি হল তোমার যাবার বেলা

Rabindranath Tagore

"হায় অতিথি, এখনি কি হল তোমার যাবার বেলা। দেখো আমার হৃদয়তলে সারা রাতের আসন মেলা ॥"

Poetic

Phaguner Shuru Hotei Shukno Pata Jhorlo Joto

ফাগুনের শুরু হতেই শুকনো পাতা ঝরল যত

Rabindranath Tagore

"ফাগুনের শুরু হতেই শুকনো পাতা ঝরল যত তারা আজ কেঁদে শুধায়, 'সেই ডালে ফুল ফুটল কি গো, ওগো কও ফুটল কত।'"

Discussion

Public comments for Shes Belakar Shesher Gane are available on the discussion page.

View discussion