শ্রাবণ, তুমি বাতাসে কার আভাস পেলে—
পথে তারি সকল বারি দিলে ঢেলে।
কেয়া কাঁদে, “যা য় যা য় যায়।’
কদম ঝরে, “হা য় হা য় হায়।’
পুব-হাওয়া কয়, “ওর তো সময় নাই বাকি আর।’
শরৎ বলে, “যাক-না সময়, ভয় কিবা তার—
কাটবে বেলা আকাশ-মাঝে বিনা কাজে অসময়ের খেলা খেলে।’
কালো মেঘের আর কি আছে দিন, ও যে হল সাথিহীন।
পুব-হাওয়া কয়, “কালোর এবার যাওয়াই ভালো।’
শরৎ বলে, “মিলিয়ে দেব কালোয় আলো—
সাজবে বাদল আকাশ-মাঝে সোনার সাজে কালিমা ওর মুছে ফেলে।”
Discussion
Public comments for Shrabon Tumi Batashe Kar Abhas Pele are available on the discussion page.
View discussion