সহজ প্রেমে ডোব নারে মন কেনে।
আগে ডুবলে পাবা সোনার মানুষ
আছে রে যোগ-ধ্যানে।।
এই কামের ঘরে কপাট মারো
ভাবের একতালা গড়ো
এঁটে দাও প্রেম-ছোড়ানী মেরে।।
সে টললে জীব
না টললে শিব
জানে সেই শুদ্ধ রসিক জনে।।
আছে ধন সিন্ধুভরা
ক্ষেণে ক্ষেণে দেয় পাহারা
শক্তি আকর্ষণে।।
সে অটল নদীর জোয়ার ধরে
লালন বলে, … … …
পাড়ি দেও না কোলে কোলে।।
Discussion
Public comments for Sohoj Preme Dob Nare Mon Kene are available on the discussion page.
View discussion