সখি, কহবি কানুর পায়।
সে সুখ সায়র, দৈবে শুকায়ল,
তিয়াষে পরাণ যায়।।
সখি ধরবি কানুর কর।
আপনা বলিয়া, বোল না তেজবি,
মাগিয়া লইবি বর।।
সখি, যতেক মনের সাধ।
শয়নে স্বপনে, করিনু ভাবনে,
বিহি সে করল বাদ।।
সখি, হাম সে অবলা তায়।
বিরহ আগুণ, হৃদয়ে দ্বিগুণ,
সহন নাহিক যায়।।
সখি, বুঝিয়া কানুর মন।
যেমন করিলে, আইসে, কইবে,
দ্বিজ চণ্ডীদাস ভণ।।
Discussion
Public comments for Sokhi Kohobi Kanur Pay are available on the discussion page.
View discussion