সুরা ফলক Sura Falak

শুরু করিলাম লয়ে নাম আল্লার
করুণা ও দয়া যাঁর অশেষ অপার।

বল, আমি শরণ যাচি ঊষাপতির,
হাত হতে তার – সৃষ্টিতে যা আছে ক্ষতির।

আঁধার-ঘন নিশীথ রাতের ভয় অপকার-
এ সব হতে অভয় শরণ যাচি তাঁহার।

জাদুর ফুঁয়ে শিথিল করে (কঠিন সাধন)
সংকল্পের বাঁধন, যাচি তার নিবারণ।

ঈর্ষাতুরের বিদ্বেষ যে ক্ষতি করে
শরণ যাচি, পানাহ্ মাগি তাহার তরে।

বাংলিশ/Banglish

Shuru korilam loye nam Allahr Koruna o doya janr oshesh opar. Bolo, ami shoron jachi Ushapotir, Hat hote tar – srishtite ja ache khotir. Andhar-ghono nishith rater bhoy opokar- E sob hote obhoy shoron jachi tanhar. Jadur phuye shithil kore (kothin sadhon) Sokolper badhon, jachi tar nibaron. Irshaturer bidwesh je khoti kore Shoron jachi, panah magi tahar tore.

Discussion

Public comments for Sura Falak are available on the discussion page.

View discussion