Back to Library
Devotional

সুরা লহব্ Surah Lahab

Kazi Nazrul Islam

Read Surah Lahab in Bengali and Banglish transliteration, from Kavya Ampara.

Updated

Lyrics

শুরু করিলাম নামে সেই আল্লার,
করুণানিধান যিনি কৃপার পাথার।

ধ্বংস হোক আবুলাহাবের বাহুদ্বয়,
হইবে বিধ্বস্ত তাহা হইবে নিশ্চয়।
করেছে অর্জন ধন-সম্পদ সে যাহা
কিছু নয়, কাজে তার লাগিবে না তাহা।
শিখাময় অনলে সে পশিবে ত্বরায়
সাথে তার সে অনল-কুণ্ডে যাবে হায়
জায়া তার – অপবাদ – ইন্ধনবাহিনী,
তাহার গলায় দড়ি বহিবে আপনি।

Read in Banglish
Shuru korilam name shei Allar, Korunanidhan jini kripar pathar. Dhongsho hok Abulahaber bahudwoy, Hoibe bidhdwosto taha hoibe nishchoy. Koreche orjon dhon-shompod she jaha Kichu noy, kaje tar lagibe na taha. Shikhamoy onole she poshibe tworay Shathe tar she onol-kunde jabe hay Jaya tar – opobad – indhonbahini, Tahar golay dori bohibe apni.
ট্যাগসমূহ

Related songs

More songs you may enjoy.

Devotional

Sura An-Naziat

সুরা নাজেয়াত

Kazi Nazrul Islam

"শুরু করি লয়ে পূত নাম সে খোদার যিনি চির-দয়াময় করুণা-আধার। তাদের শপথ পূর্ণ-বেগে টানে যারা(ধনুর্গুণ) তাদের শপথ ছুটে (যে শর) তীব্র সে গতি-নিপুণ।"

Devotional

Sura Falak

সুরা ফলক

Kazi Nazrul Islam

"শুরু করিলাম লয়ে নাম আল্লার করুণা ও দয়া যাঁর অশেষ অপার। বল, আমি শরণ যাচি ঊষাপতির, হাত হতে তার – সৃষ্টিতে যা আছে ক্ষতির।"

Devotional

Surah Al-Qadr

সুরা কদর

Kazi Nazrul Islam

"শুরু করি লয়ে শুভ নাম আল্লার, আদি অন্তহীন যিনি দয়া করুণার। করিয়াছি অবতীর্ণ কোরান পুণ্য ‘শবে কদরে’ ;"

Devotional

Surah Inshirah

সুরা ইনশেরাহ্

Kazi Nazrul Islam

"শুরু করি লয়ে পাক নাম আল্লার, করুণা কৃপার যিনি অসীম পাথার। তোমার কারণ করিনি কি আমি তব বক্ষ বিদারণ?"

Devotional

Ashichhen Habib-e-Khoda

আসিছেন হাবিব-এ খোদা

Kazi Nazrul Islam

"আসিছেন হাবিব-এ খোদা আরশ্‌পাকে তাই উঠেছে শোর, চাঁদ পিয়াসে ছুটে আসে আকাশ পানে যেমন চকোর। কোকিল যেমন গেয়ে ওঠে ফাগুন আসার আভাস পেয়ে, তেমনি ক’রে হরষিত ফেরেশ্‌তা সব উঠলো গেয়ে:"

Devotional

Abe-Hayater Pani Dao

আবে-হায়াতের পানি দাও

Kazi Nazrul Islam

"আবে-হায়াতের পানি দাও, মরি পিপাসায়। শরণ নিলাম নবীজীর মোকারক পায়।।"

Discussion

Public comments for Surah Lahab are available on the discussion page.

View discussion