Back to Library
Devotional

সুরা আ-দিয়াত Surah Al-Adiyat

Kazi Nazrul Islam

Surah Al-Adiyat lyrics by Kazi Nazrul Islam (1930). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 29, 2026

Lyrics

শুরু করিলাম লয়ে নাম আল্লার,
কৃপা করুণার যিনি অপার পাথার।

বিদ্যুৎ-গতি দীর্ঘশ্বসা
(বীরবাহী উটের শপথ),
যাহার চরণ-আঘাত উগারে
তপ্ত বহ্নি ফিনকিবৎ।

প্রত্যুষে করে ধূলি উৎক্ষেপি
(শত্রু-শিবির) আক্রমণ,
অনন্তর সে (অরি) দলে পশে
(এই হেন করে বিলুন্ঠন)।

শপথ তাদের – নিঃসংশয়
অকৃতজ্ঞ মানবকুল
তাদের পালনকর্তা প্রভুর
পরে, নিশ্চয়, (নহে সে ভুল!)

আর সে নিজেই সাক্ষী ইহার
কঠিন বিষয়াসক্তি তার,
সে কি তা জানে না, কবর হইতে
উঠানো হইবে সবে আবার?

হৃদয় তাদের লুকানো যা-কিছু
প্রকাশ করাব সব সেদিন,
জানিবে তাদের (সকল গোপন)
কথা – ‘রাব্বুল আলামিন’ ।

Read in Banglish
Shuru korilam loye nam allar, Kripa korunar jini opar pathar. Biddut-goti dirghoshshosha (Birbahi uter shopoth), Yahar choron-aghat ugare Toptto bohni phinkibot. Prottyushe kore dhuli utkkhepi (Shotru-shibir) akromon, Onontor se (ori) dole poshe (Ei hen kore bilunthon). Shopoth tader – nishshongshoy Okritoggo manobkul Tader palonkorta probhur Pore, nishchoy, (nohe se bhul!) Ar se nijei shakkhi ihar Kothin bishoyashokti tar, Se ki ta jane na, kobor hoite Uthano hoibe sobe abar? Hridoy tader lukano ja-kichu Prokash korabo sob sedin, Janibe tader (shokol gopon) Kotha – ‘Rabbul Alamin’.

Related songs

More songs you may enjoy.

Devotional

Surah Nasr

সুরা নসর্

Kazi Nazrul Islam

"শুরু করিলাম শুভ নামে আল্লার, নাই আদি অন্ত যাঁর করুণা কৃপার। আসিছে আল্লার শুভ সাহায্য বিজয়! দেখিবে – আল্লার ধর্মে এ জগৎময়"

Devotional

Surah Al-Kafirun

সুরা কাফেরুন

Kazi Nazrul Islam

"আরম্ভ করি লয়ে নাম আল্লার, আকর যে সব দয়া কৃপা করুণার। বলো, হে বিধর্মিগণ, তোমরা যাহার পূজা কর, – আমি পূজা করি না তাহার।"

Devotional

Sura Baiyenah

সুরা বাইয়েনাহ্

Kazi Nazrul Islam

"শুরু করিলাম নামে পবিত্র আল্লার, সীমা নাই যাঁর দয়া কৃপা করুণার। ‘আহ্‌লে কেতাব’ আর অংশীবাদিগণ নিবৃত্ত হয়নি যারা বিশ্বাসে আপন।"

Devotional

Surah Ikhlas

সুরা ইখলাস

Kazi Nazrul Islam

"শুরু করিলাম পূত নামেতে আল্লার শেষ নাই সীমা নাই যাঁর করুণার। বলো, আল্লাহ্ এক! প্রভু ইচ্ছাময়, নিষ্কাম নিরপেক্ষ, অন্য কেহ নয়।"

Devotional

Surah Inshirah

সুরা ইনশেরাহ্

Kazi Nazrul Islam

"শুরু করি লয়ে পাক নাম আল্লার, করুণা কৃপার যিনি অসীম পাথার। তোমার কারণ করিনি কি আমি তব বক্ষ বিদারণ?"

Devotional

Surah Tin

সুরা তীন

Kazi Nazrul Islam

"শুরু করি লয়ে শুভ নাম আল্লার, করুণা ও কৃপা যাঁর অনন্ত অপার। শপথ ‘তীন’ ‘জায়তুন’ ‘সিনাই’ পাহাড় শপথ সে শান্তিপূর্ণ নগর মক্কার –"

Discussion

Public comments for Surah Al-Adiyat are available on the discussion page.

View discussion