Back to Library
Devotional

সুরা কদর Surah Al-Qadr

Kazi Nazrul Islam

Surah Al-Qadr lyrics by Kazi Nazrul Islam (1933). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 29, 2026

Lyrics

শুরু করি লয়ে শুভ নাম আল্লার,
আদি অন্তহীন যিনি দয়া করুণার।

করিয়াছি অবতীর্ণ কোরান পুণ্য ‘শবে কদরে’ ;
জানবে কীসে শবে কদর কয় কারে? ধরা পরে
হাজার মাসের চেয়েও বেশি কদর এই যে নিশীথের,
এই সে রাতে ফেরেশতা আর জিবরাইল আলমের
করতে সরঞ্জাম সকলই নেমে আসে ধরণি,
উষার উদয় তক থাকে এই শান্ত পূত রজনি।

Read in Banglish
Shuru kori loye shubho naam Allahr, Adi ontoheen jhini doya korunar. Koriyachhi obotirno Quran punyo ‘Shobe Kodore’ ; Janbe kishe Shobe Kodor koy kare? dhora pore Hajar masher cheyeo beshi kodor ei je nishither, Ei she rate fereshta aar Jibrail Alamer Korte shoronjam shokoli neme ashe dhoroni, Ushar udoy tok thake ei shanto puto rojoni.
ট্যাগসমূহ

Related songs

More songs you may enjoy.

Devotional

Sura An-Naziat

সুরা নাজেয়াত

Kazi Nazrul Islam

"শুরু করি লয়ে পূত নাম সে খোদার যিনি চির-দয়াময় করুণা-আধার। তাদের শপথ পূর্ণ-বেগে টানে যারা(ধনুর্গুণ) তাদের শপথ ছুটে (যে শর) তীব্র সে গতি-নিপুণ।"

Devotional

Sura Falak

সুরা ফলক

Kazi Nazrul Islam

"শুরু করিলাম লয়ে নাম আল্লার করুণা ও দয়া যাঁর অশেষ অপার। বল, আমি শরণ যাচি ঊষাপতির, হাত হতে তার – সৃষ্টিতে যা আছে ক্ষতির।"

Devotional

Surah Inshirah

সুরা ইনশেরাহ্

Kazi Nazrul Islam

"শুরু করি লয়ে পাক নাম আল্লার, করুণা কৃপার যিনি অসীম পাথার। তোমার কারণ করিনি কি আমি তব বক্ষ বিদারণ?"

Devotional

Surah Lahab

সুরা লহব্

Kazi Nazrul Islam

"শুরু করিলাম নামে সেই আল্লার, করুণানিধান যিনি কৃপার পাথার। ধ্বংস হোক আবুলাহাবের বাহুদ্বয়, হইবে বিধ্বস্ত তাহা হইবে নিশ্চয়।"

Devotional

Ashichhen Habib-e-Khoda

আসিছেন হাবিব-এ খোদা

Kazi Nazrul Islam

"আসিছেন হাবিব-এ খোদা আরশ্‌পাকে তাই উঠেছে শোর, চাঁদ পিয়াসে ছুটে আসে আকাশ পানে যেমন চকোর। কোকিল যেমন গেয়ে ওঠে ফাগুন আসার আভাস পেয়ে, তেমনি ক’রে হরষিত ফেরেশ্‌তা সব উঠলো গেয়ে:"

Devotional

Abe-Hayater Pani Dao

আবে-হায়াতের পানি দাও

Kazi Nazrul Islam

"আবে-হায়াতের পানি দাও, মরি পিপাসায়। শরণ নিলাম নবীজীর মোকারক পায়।।"

Discussion

Public comments for Surah Al-Qadr are available on the discussion page.

View discussion