Back to Library
Devotional

সুরা কাফেরুন Surah Al-Kafirun

Kazi Nazrul Islam

Read Surah Al-Kafirun in Bengali and Banglish transliteration, from Kavya-Ampara.

Updated

Lyrics

আরম্ভ করি লয়ে নাম আল্লার,
আকর যে সব দয়া কৃপা করুণার।

বলো, হে বিধর্মিগণ, তোমরা যাহার
পূজা কর, – আমি পূজা করি না তাহার।
তোমরা পূজ না তাঁরে আমি পূজি যাঁরে,
তোমরা যাহারে পূজ – আমিও তাহারে
পূজিতে সম্মত নই। তোমরাও নহ
প্রস্তুত পূজিতে, যাঁরে পূজি অহরহ।
তোমাদের ধর্ম যাহা তোমাদের তরে,
আমার যে ধর্ম রবে আমারই উপরে।

Read in Banglish
Arombo kori loye nam Allar, Akor je sob doya kripa korunar. Bolo, he bidhormigon, tomra jahar Puja koro, – ami puja kori na tahar. Tomra pujo na taure ami puji jaure, Tomra jahare pujo – ami-o tahare Pujite sommoto noi. Tomrao noho Prostut pujite, jaure puji ohoroho. Tomader dhormo jaha tomader tore, Amar je dhormo robe amari upore.

Related songs

More songs you may enjoy.

Devotional

Surah Al-Adiyat

সুরা আ-দিয়াত

Kazi Nazrul Islam

"শুরু করিলাম লয়ে নাম আল্লার, কৃপা করুণার যিনি অপার পাথার। বিদ্যুৎ-গতি দীর্ঘশ্বসা (বীরবাহী উটের শপথ),"

Devotional

Surah Nasr

সুরা নসর্

Kazi Nazrul Islam

"শুরু করিলাম শুভ নামে আল্লার, নাই আদি অন্ত যাঁর করুণা কৃপার। আসিছে আল্লার শুভ সাহায্য বিজয়! দেখিবে – আল্লার ধর্মে এ জগৎময়"

Devotional

Surah Ad-Duha

সুরা দ্বোহা

Kazi Nazrul Islam

"শুরু করি লয়ে পাক নাম আল্লার, অনন্ত সাগর যিনি দয়া করুণার। শপথ প্রথম দিবস-বেলার শপথ রাতের তিমির-ঘন,"

Devotional

Surah Al-Kawthar

সুরা কাওসার

Kazi Nazrul Islam

"শুরু করিলাম পূত নামেতে খোদার, কৃপা করুণার যিনি অসীম পাথার। অনন্ত কল্যাণ তোমা দিয়াছি নিশ্চয়"

Devotional

Surah Nas

সুরা নাস

Kazi Nazrul Islam

"শুরু করিলাম লয়ে নাম আল্লার, করুণা ও দয়া যাঁর অশেষ অপার। বল, আমি তাঁরই কাছে মাগি গো শরণ সকল মানবে যিনি করেন পালন।"

Devotional

Sura Baiyenah

সুরা বাইয়েনাহ্

Kazi Nazrul Islam

"শুরু করিলাম নামে পবিত্র আল্লার, সীমা নাই যাঁর দয়া কৃপা করুণার। ‘আহ্‌লে কেতাব’ আর অংশীবাদিগণ নিবৃত্ত হয়নি যারা বিশ্বাসে আপন।"

Discussion

Public comments for Surah Al-Kafirun are available on the discussion page.

View discussion