Back to Library
Melancholic

তারে দেখাতে পারি নে কেন প্রাণ খুলে গো Tare Dekhate Pari Ne Keno Pran Khule Go

Rabindranath Tagore

Tare Dekhate Pari Ne Keno Pran Khule Go lyrics by Rabindranath Tagore (1883). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 16, 2026

Lyrics

তারে দেখাতে পারি নে কেন প্রাণ খুলে গো।
বুঝাতে পারি নে হৃদয়বেদনা ॥

কেমনে সে হেসে চলে যায়, কোন্‌ প্রাণে ফিরেও না চায়—
এত সাধ এত প্রেম করে অপমান॥

এত ব্যথাভরা ভালোবাসা কেহ দেখে না, প্রাণে গোপনে রহিল।
এ প্রেম কুসুম যদি হ’ত প্রাণ হতে ছিঁড়ে লইতাম,
তার চরণে করিতাম দান।
বুঝি সে তুলে নিত না, শুকাতো অনাদরে, তবু তার সংশয় হ’ত অবসান॥

Read in Banglish
Tare dekhate pari ne keno pran khule go. Bujhate pari ne hridoybedona. Kemone se hese chole jay, kon prane fireo na chay-- Eto sadh eto prem kore opoman. Eto byathabhara bhalobasa keho dekhe na, prane gopone rohilo. E prem kusum jodi hoto pran hote chhire loitam, tar chorone koritam dan. Bujhi se tule nito na, shukato onadore, tobu tar songshoy hoto obosan.

Related songs

More songs you may enjoy.

Melancholic

Ha Sokhi O Adore

হা সখী ও আদরে আরো বাড়ে মনোব্যথা

Rabindranath Tagore

"হা সখী, ও আদরে আরো বাড়ে মনোব্যথা। ভালো যদি নাহি বাসে কেন তবে কহে প্রণয়ের কথা॥"

Melancholic

Sakhi Protidin Hay Ese Phire Jay Ke

সখী প্রতিদিন হায় এসে ফিরে যায় কে

Rabindranath Tagore

"সখী, প্রতিদিন হায় এসে ফিরে যায় কে। তারে আমার মাথার একটি কুসুম দে॥ যদি শুধায় কে দিল কোন্‌ ফুলকাননে, মোর শপথ, আমার নামটি বলিস নে॥"

Contemplative

Era Sukher Lagi Chahe Prem

এরা সুখের লাগি চাহে প্রেম

Rabindranath Tagore

"এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না । শুধু সুখ চলে যায় । এমনি মায়ার ছলনা । এরা ভুলে যায়, কারে ছেড়ে কারে চায় ।।"

Melancholic

Sei Jodi Sei Jodi

সেই যদি সেই যদি

Rabindranath Tagore

"সেই যদি সেই যদি ভাঙিল এ পোড়া হৃদি, সেই যদি ছাড়াছাড়ি হল দুজনায়, একবার এসো কাছে-- কী তাহাতে দোষ আছে। জন্মশোধ দেখে নিয়ে লইব বিদায়।"

Melancholic

Hay Atithi Ekhoni Ki Holo Tomar Jabar Bela

হায় অতিথি এখনি কি হল তোমার যাবার বেলা

Rabindranath Tagore

"হায় অতিথি, এখনি কি হল তোমার যাবার বেলা। দেখো আমার হৃদয়তলে সারা রাতের আসন মেলা ॥"

Melancholic

Ami Nishi Nishi Koto Rochibo Shoyon

আমি নিশি নিশি কত রচিব শয়ন

Rabindranath Tagore

"আমি নিশি নিশি কত রচিব শয়ন আকুলনয়ন রে। কত নিতি নিতি বনে করিব যতনে কুসুমচয়ন রে। কত শারদ যামিনী হইবে বিফল, বসন্ত যাবে চলিয়া।"

Discussion

Public comments for Tare Dekhate Pari Ne Keno Pran Khule Go are available on the discussion page.

View discussion