Back to Library
Romantic

তোমার মনের একটি কথা আমায় বলো বলো Tomar Moner Ekti Kotha Amay Bolo Bolo

Rabindranath Tagore

Read Tomar Moner Ekti Kotha Amay Bolo Bolo in Bengali and Banglish transliteration.

Updated

Lyrics

তোমার মনের একটি কথা আমায় বলো বলো
তোমার নয়ন কেন এমন ছলোছলো ॥

বনের’ পরে বৃষ্টি ঝরে ঝরো ঝরো রবে।
সন্ধ্যা মুখরিত ঝিল্লিস্বরে নীপকুঞ্জতলে।
শালের বীথিকায় বারি বহে যায় কলোকলো ॥

আজি দিগন্তসীমা
বৃষ্টি-আড়ালে হারানো নীলিমা হারালো—
ছায়া পড়ে তোমার মুখের ‘পরে
ছায়া ঘনায় তব মনে মনে ক্ষণে ক্ষণে,
অশ্রুমন্থর বাতাসে বাতাসে তোমার হৃদয় টলোটলো ॥

Read in Banglish
Tomar moner ekti kotha amay bolo bolo Tomar noyon keno emon cholocholo || Boner pore brishti jhore jhoro jhoro robe. Sondhya mukhorito jhilliswore neepokunjotole. Shaler bithikay bari bohe jay kolokolo || Aji digontoseema Brishti-arale harano nilima haralo-- Chhaya pore tomar mukher pore Chhaya ghonay tobo mone mone khone khone, Oshrumonthor batase batase tomar hridoy tolotolo ||

Related songs

More songs you may enjoy.

Romantic

Aji Jhorer Rate

আজি ঝড়ের রাতে

Rabindranath Tagore

"আজি ঝড়ের রাতে তোমার অভিসার পরানসখা বন্ধু হে আমার ।। আকাশ কাঁদে হতাশসম, নাই যে ঘুম নয়নে মম-"

Romantic

Birosh Din Birol Kaj

বিরস দিন বিরল কাজ

Rabindranath Tagore

"বিরস দিন বিরল কাজ, প্রবল বিদ্রোহে এসেছ প্রেম, এসেছ আজ কী মহা সমারোহে॥"

Melancholic

Meghchaye Sajal Baye Mon Amar

মেঘছায়ে সজল বায়ে মন আমার

Rabindranath Tagore

"মেঘছায়ে সজল বায়ে মন আমার উতলা করে সারাবেলা কার লুপ্ত হাসি, সুপ্ত বেদনা হয় রে॥ কোন্‌ বসন্তের নিশীথে যে বকুলমালাখানি পরালে"

Melancholic

Hashi Keno Nai O Noyone

হাসি কেন নাই ও নয়নে

Rabindranath Tagore

"হাসি কেন নাই ও নয়নে! ভ্রমিতেছ মলিন-আননে। দেখো, সখী, আঁখি তুলি ফুলগুলি ফুটেছে কাননে॥"

Melancholic

Hay Atithi Ekhoni Ki Holo Tomar Jabar Bela

হায় অতিথি এখনি কি হল তোমার যাবার বেলা

Rabindranath Tagore

"হায় অতিথি, এখনি কি হল তোমার যাবার বেলা। দেখো আমার হৃদয়তলে সারা রাতের আসন মেলা ॥"

Majestic

Adhar Ambare Prochondo

আঁধার অম্বরে প্রচণ্ড

Rabindranath Tagore

"আঁধার অম্বরে প্রচণ্ড ডম্বরু বাজিল গম্ভীর গরজনে। অশথপল্লবে অশান্ত হিল্লোল সমীরচঞ্চল দিগঙ্গনে।।"

Discussion

Public comments for Tomar Moner Ekti Kotha Amay Bolo Bolo are available on the discussion page.

View discussion