তোমার পূজার ফুল ফুটেছে Tomar Pujar Phul Phuteche

তোমার পূজার ফুল ফুটেছে
মা গো আমার মনে।
তুমিই এসে লহ যে ফুল
তোমার শ্রীচরণে॥

কখন তুমি মনের ভুলে
চরণ দিয়ে হৃদয় ছুঁলে,
কমল হয়ে ফুটল হিয়া
তোমার পরশনে॥

মা গো, সেই ফুল ঠাঁই পাবে কি
তোমার গলার মালায়?
সে ফুল কবে রাখব তোমার
নিবেদনের থালায়?

তোমার চলার পথের ধূলি
ছেয়ে দিলাম সে ফুল তুলি
কবে তারে দলবে পায়ে
চলতে আনমনে॥

বাংলিশ/Banglish

Tomar pujar phul phuteche ma go amar mone. Tumii ese loho je phul tomar sricharone. Kokhon tumi moner bhule charon diye hridoy chule, komol hoye phutlo hiya tomar poroshone. Ma go, sei phul thai pabe ki tomar golar malay? Se phul kobe rakhbo tomar nibedoner thalay? Tomar cholar pother dhuli cheye dilam se phul tuli kobe tare dolbe paye cholte anmone.

Discussion

Public comments for Tomar Pujar Phul Phuteche are available on the discussion page.

View discussion