তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে Tumi Amay Dekhechile Chutir Nimontrone

তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে,
তখন ছিলেম বহু দূরে কিসের অন্বেষণে॥

কূলে যখন এলেম ফিরে তখন অস্তশিখরশিরে
চাইল রবি শেষ চাওয়া তার কনকচাঁপার বনে।
আমার ছুটি ফুরিয়ে গেছে কখন অন্যমনে॥

লিখন তোমার বিনিসুতোর শিউলিফুলের মালা,
বাণী সে তার সোনায়-ছোঁওয়া অরুণ-আলোয়-ঢালা—
এল আমার ক্লান্ত হাতে ফুল-ঝরানো শীতের রাতে
কুহেলিকায় মন্থর কোন্‌ মৌন সমীরণে।
তখন ছুটি ফুরিয়ে গেছে কখন অন্যমনে॥

বাংলিশ/Banglish

Tumi amay dekechile chutir nimontrone, Tokhon chilem bohu dure kiser onweshone. Kule jokhon elem phire tokhon ostoshikhorshire Chailo robi shesh chawa tar konokchapar bone. Amar chuti phuriye geche kokhon onnomone. Likhon tomar binisutor shiuliphuler mala, Bani she tar sonay-chowa orun-aloy-dhala-- El o amar klanto hate phul-jhorano shiter rate Kuhelikay monthoro kon mouno somirone. Tokhon chuti phuriye geche kokhon onnomone.

Discussion

Public comments for Tumi Amay Dekhechile Chutir Nimontrone are available on the discussion page.

View discussion