তুমিই দিলে দুঃখ অভাব তুমিই করো ত্রাণ।
দীনতারিণী, মঙ্গলময়ী শরণাগত প্রাণ॥
যখন পরম নির্ভরতায়
শরণ যাচি তোমারই পায়
(তুমি) আপন হাতে বিনাশ কর সকল অকল্যাণ॥
(আমি) অহংকারে রাখতে যাহা
চাই গো আমার বলে
হরণ করে লও তুমি তা
ভাসিয়ে চোখের জলে।
তাই তো আমার সংসার-ভার
মা গো তোমায় দিলাম এবার,
আমার বলে রইল শুধু তোমার নাম গান॥
Discussion
Public comments for Tumii Dile Dukhkho Obhab Tumii Koro Tran are available on the discussion page.
View discussion