ইয়া মোহাম্মদ বেহেশত হতে
খোদায় পাওয়ার পথ দেখাও।
এই দুনিয়ার দুঃখ থেকে
এবার আমার নাজাত দাও।।
পীর মুর্শিদ পাইনি আমি,
তাই তোমায় ডাকি দিবস-যামী,
তোমারই নাম হউক হযরত
আমার পর-পারের নাও।।
অর্থ-বিভব যশ- সম্নান
চেয়ে চেয়ে নিশিদিন
দুঃখ- শোকে জ্বলে মরি
প্রান কাঁদে শান্তিহীন।।
আল্লাহ ছাড়া ত্রিভূবনে
শান্তি পাওয়া যায় না মনে,
কোথায় পাবো সে আবেহায়াত–
ইয়া নবীজী, রাহ বাতাও।।
Discussion
Public comments for Ya Mohammad Behesht Hote are available on the discussion page.
View discussion