Back to Library
Romantic

অলকে কুসুম না দিয়ো Aloke Kusum Na Diyo

Rabindranath Tagore

Aloke Kusum Na Diyo lyrics by Rabindranath Tagore (1901). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 27, 2026

Lyrics

অলকে কুসুম না দিয়ো, শুধু শিথিল কবরী বাঁধিয়ো।
কাজলবিহীন সজল নয়নে হৃদয়দুয়ারে ঘা দিয়ো।।

আকুল আঁচলে পথিকচরণে মরণের ফাঁদ ফাঁদিয়ো-
না করিয়া বাদ মনে যাহা সাধ, নিদয়া, নীরবে সাধিয়ো।।

এসো এসো বিনা ভূষণেই, দোষ নেই তাহে দোষ নেই।
যে আসে আসুক ওই তব রূপ অযতন-ছাঁদে ছাঁদিয়ো।
শুধু হাসিখানি আঁখিকোণে হানি উতলা হৃদয় ধাঁধিয়ো।।

Read in Banglish
Aloke kusum na diyo, shudhu shithil kobori bandhiyo. Kajolbihin sojol noyone hridoyduyare gha diyo.. Akul anchole pothikchorone moroner phand phandiyo- Na koriya baad mone jaha sadh, nidoya, nirobe sadhiyo.. Esho esho bina bhushonei, dosh nei tahe dosh nei. Je ashe asuk oi tobo rup oyoton-chande chandiyo. Shudhu hashikhani ankhi-kone hani utola hridoy dhandhiyo..

Related songs

More songs you may enjoy.

Melancholic

Hay Atithi Ekhoni Ki Holo Tomar Jabar Bela

হায় অতিথি এখনি কি হল তোমার যাবার বেলা

Rabindranath Tagore

"হায় অতিথি, এখনি কি হল তোমার যাবার বেলা। দেখো আমার হৃদয়তলে সারা রাতের আসন মেলা ॥"

Melancholic

Ami Nishi Nishi Koto Rochibo Shoyon

আমি নিশি নিশি কত রচিব শয়ন

Rabindranath Tagore

"আমি নিশি নিশি কত রচিব শয়ন আকুলনয়ন রে। কত নিতি নিতি বনে করিব যতনে কুসুমচয়ন রে। কত শারদ যামিনী হইবে বিফল, বসন্ত যাবে চলিয়া।"

Melancholic

Ha Sokhi O Adore

হা সখী ও আদরে আরো বাড়ে মনোব্যথা

Rabindranath Tagore

"হা সখী, ও আদরে আরো বাড়ে মনোব্যথা। ভালো যদি নাহি বাসে কেন তবে কহে প্রণয়ের কথা॥"

Melancholic

Holo Na Lo Holo Na Soi

হল না লো হল না সই

Rabindranath Tagore

"হল না লো, হল না, সই, হায়– মরমে মরমে লুকানো রহিল, বলা হল না।"

Melancholic

Mukhkhani Karo Molino Bidhuro Jabar Bela

মুখখানি কর মলিন বিধুর যাবার বেলা

Rabindranath Tagore

"মুখখানি কর মলিন বিধুর যাবার বেলা-- জানি আমি জানি, সে তব মধুর ছলের খেলা ॥"

Melancholic

Pran Chay Chokkhu Na Chay

প্রাণ চায় চক্ষু না চায়

Rabindranath Tagore

"প্রাণ চায় চক্ষু না চায়, মরি একি তোর দুস্তরলজ্জা। সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগি মিথ্যা এ সজ্জা॥"

Discussion

Public comments for Aloke Kusum Na Diyo are available on the discussion page.

View discussion