আমাদের সখীরে কে নিয়ে যাবে রে—
তারে কেড়ে নেব, ছেড়ে দেব না—না—না।
কে জানে কোথা হতে কে এসেছে।
কেন সে মোদের সখী নিতে আসে—দেব’ না।।
সখীরা পথে গিয়ে দাঁড়াব, হাতে তার ফুলের বাঁধন জড়াব,
বেঁধে তায় রেখে দেব’ কুসুমবনে— সখীরে নিয়ে যেতে দেব’ না।।
Read Amader Sokhire Ke Niye Jabe Re in Bengali and Banglish transliteration, from Mayar Khela.
Updated
1888
আমাদের সখীরে কে নিয়ে যাবে রে—
তারে কেড়ে নেব, ছেড়ে দেব না—না—না।
কে জানে কোথা হতে কে এসেছে।
কেন সে মোদের সখী নিতে আসে—দেব’ না।।
সখীরা পথে গিয়ে দাঁড়াব, হাতে তার ফুলের বাঁধন জড়াব,
বেঁধে তায় রেখে দেব’ কুসুমবনে— সখীরে নিয়ে যেতে দেব’ না।।
More songs you may enjoy.
হা সখী ও আদরে আরো বাড়ে মনোব্যথা
Rabindranath Tagore
"হা সখী, ও আদরে আরো বাড়ে মনোব্যথা। ভালো যদি নাহি বাসে কেন তবে কহে প্রণয়ের কথা॥"
সাধের কাননে মোর রোপণ করিয়াছিনু
Rabindranath Tagore
"সাধের কাননে মোর রোপণ করিয়াছিনু একটি লতিকা, সখী, অতিশয় যতনে। প্রতিদিন দেখিতাম কেমন সুন্দর ফুল ফুটিয়াছে শত শত হাসি-হাসি আননে।"
সখী বহে গেল বেলা
Rabindranath Tagore
"সখী, বহে গেল বেলা, শুধু হাসিখেলা, এ কি আর ভালো লাগে। আকুল তিয়াষ, প্রেমের পিয়াস, প্রাণে কেন নাহি জাগে॥"
সখী, ভাবনা কাহারে বলে
Rabindranath Tagore
"সখী, ভাবনা কাহারে বলে। সখী, যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস-রজনী ‘ভালোবাসা’ ‘ভালোবাসা’— সখী, ভালোবাসা কারে কয়! সে কি কেবলই যাতনাময়।"
সখী বলো দেখি লো
Rabindranath Tagore
"সখী, বলো দেখি লো, নিরদয় লাজ তোর টুটিবে কি লো। চেয়ে আছি, ললনা-- মুখানি তুলিবি কি লো,"
সখী প্রতিদিন হায় এসে ফিরে যায় কে
Rabindranath Tagore
"সখী, প্রতিদিন হায় এসে ফিরে যায় কে। তারে আমার মাথার একটি কুসুম দে॥ যদি শুধায় কে দিল কোন্ ফুলকাননে, মোর শপথ, আমার নামটি বলিস নে॥"
Discussion
Public comments for Amader Sokhire Ke Niye Jabe Re are available on the discussion page.
View discussion