Back to Library
Devotional

আমার হৃদয় শামাদানে জ্বালি মোমের বাতি Amar Hridoy Shamadane Jwali Moamer Bati

Kazi Nazrul Islam

Amar Hridoy Shamadane Jwali Moamer Bati lyrics by Kazi Nazrul Islam. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 3, 2026

Lyrics

আমার হৃদয় শামাদানে জ্বালি মোমের বাতি।
নবিজিগো! জেগে আমি কাঁদি সারা রাতি॥

আশমানেরই চাঁদোয়াতলে
চাঁদ সেতারার পিদিম জ্বলে,
ওরাও যেন খোঁজে তোমার আমার দুখের সাথি॥

দিনের কাজে পাই না সময় তাই নিরালা রাতে
তোমার পাওয়ার পথ খুঁজি গো কোরানের আয়াতে।
ঝরলে পাতা ডাকলে পাখি
চমকে ভাবি তুমি নাকি?
মসজিদে যাই গভীর রাতে খুঁজি আঁতিপাঁতি

রোজহাশরে পায় দেখা মোরে সবাই বলে
তোমার বিহনে ঘুম নাই নয়নে,
মোর জীবনে রোজ কিয়ামত আসে প্রতিপলে,
বিষের সমান লাগে আমার দুনিয়ার যশ খ্যাতি॥

Read in Banglish
Amar hridoy shamadane jwali moamer bati. Nobijigo! Jege ami kandi sara rati. Ashmaneri chandoyatole Chand setarar pidim jwole, Orao jeno khoje tomar amar dukher sathi. Diner kaje pai na somoy tai nirala rate Tomar paoyar poth khuji go quraner ayate. Jhorle pata dakle pakhi Chomke bhabi tumi naki? Mosjide jai gobhir rate khuji antipanti Rozhashore pay dekha more sobai bole Tomar bihone ghum nai noyone, Mor jibone roj kiyamot ase protipole, Bisher soman lage amar duniyar josh khyati.

Related songs

More songs you may enjoy.

Devotional

Allah Namer Naye Chore Jabo Modinay

আল্লাহ নামের নায়ে চড়ে যাব মদিনায়

Kazi Nazrul Islam

"আল্লাহ নামের নায়ে চড়ে যাব মদিনায়। মোহাম্মদের নাম হবে মোর (ও ভাই) নদী-পথে পুবান বায়।।"

Devotional

Jeyo Na Jeyo Na Madina-Dulal

যেয়ো না যেয়ো না মদিনা-দুলাল

Kazi Nazrul Islam

"যেয়ো না যেয়ো না মদিনা-দুলাল, হয়নি যাবার বেলা। সংসার-পাথারে আজও দুলে পাপের ভেলা।"

Devotional

Lukochuri Khelte Hari

লুকোচুরি খেলতে হরি

Kazi Nazrul Islam

"লুকোচুরি খেলতে হরি হার মেনেছ আমার সনে। লুকাতে চাও বৃথাই হে শ্যাম, ধরা পড় ক্ষণে ক্ষণে॥"

Devotional

Rakho E Minoti Tribhubonpoti

রাখো এ মিনতি ত্রিভুবনপতি

Kazi Nazrul Islam

"রাখো এ মিনতি ত্রিভুবনপতি তব পদে মতি (রাখো)। আঁখির আগে যেন সদা জাগে তব ধ্রুব জ্যোতি॥"

Devotional

Sakhi Jayni To Shyam Mathuray

সখী যায়নি তো শ্যাম মথুরায়

Kazi Nazrul Islam

"সখী যায়নি তো শ্যাম মথুরায়, আর আমি কাঁদব না সই। সে-যে রয়েছে তেমনই ঘিরে আমায়॥"

Devotional

Shok Diyecho Tumi He Nath

শোক দিয়েছ তুমি হে নাথ

Kazi Nazrul Islam

"শোক দিয়েছ তুমি হে নাথ, তুমি এ প্রাণে শান্তি দাও! দুখ দিয়ে কাঁদালে যদি তুমি হে নাথ সে দুখ ভোলাও!"

Discussion

Public comments for Amar Hridoy Shamadane Jwali Moamer Bati are available on the discussion page.

View discussion