আমার মালতীলতা
ওগো কী আবেশে দোলে,
আমি সে কথা জানিনা
আমায় কে গো দেবে বলে।।
জানিনা একি হাওয়া ছুঁয়েছে তারে
সেজেছে কেন ফুলে ফুলে পাতাবাহারে ।
কেন দোলে ঢেউ তোলে
কেন দোলে হিল্লোলে।।
বুঝি না একি মায়া লেগেছে মনে
হয়েছে এতো খুশি কেন বিনা কারণে ।
কেন দোলে ঢেউ তোলে
কেন দোলে হিল্লোলে।।
Discussion
Public comments for Amar Malatilata are available on the discussion page.
View discussion