আমি বলি তোমায় দূরে থাকো
তুমি কথা রাখোনা
শুধু মনে মনে কাছে ডাকো
তুমি কেন ডাকোনা
কত যে তোমারে বোঝাবো তুমি বলোনা
তুমি আমার
আর আমি তোমার নয় ছলনা ।
আহা নয় সুরে সুরে আমার ছবি আঁকোনা ।।
এ- তীরে সহসা তরণী তুমি বেয়োনা
কূলে আমার
যদি লাগে জোয়ার ফিরে চেয়োনা ।
যদি চাও ভোলাতেগো আমায় ভুলে থাকোনা ।।
Discussion
Public comments for Ami Boli Tomay Dure Thako are available on the discussion page.
View discussion