Back to Library
Philosophical

আমার মন পরানের নাও শূন্য ভরে উড়াল দিয়া যাও Amar Mon Poraner Nao Shunya Bhore Ural Diya Jao

Rashid Uddin

Amar Mon Poraner Nao Shunya Bhore Ural Diya Jao lyrics by Rashid Uddin. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 3, 2026

Album

Single

Release

Unknown

গীতিকার
রশিদ উদ্দিন
ধরণ
বাউল
Lyrics

আমার মন পরানের নাও শূন্য ভরে উড়াল দিয়া যাও
পাড়ে নিবে যদি নেকি, কারবা পানে চাও ৷
নায়ের যত দাঁড়ের দাড়ি করছে হুড়াহুড়ি
দৌড়াদৌড়ির লেগে গেছে বাও ॥

দেইখ্যা নদীর কোলাকুলি, করছে সবাই ফালাফালি
নৌকাখানি হইয়াছে উধাও ।
চলছেরে পরানের নৌকা, বাইছাগণকে দিয়া ধোঁকা
সবাই বোকা মুখে নাই রাও ॥

নৌকা বাতাসের আগে চলে, পেসেঞ্জার নাহি তুলে
না জানি সে বাদী নৌকা কোন ঘাটে লাগাও ॥
নৌকারে আমার কথা মান
কোন বিদেশি কোথায় বাসি মারবে তোরের টান
একবার ফিরে আও ৷

নদীর পাড়েতে বইয়া তামাসা দেখেছে গিয়া,
বিজলীর সমান বেগে চলছে সোনার নাও ॥
বাউলকবি রশিদ বলে, আমরি ঐ ভাঙ্গা কূলে
সোনার নৌকা কলে বলে আর একবার ভিড়াও ॥

Read in Banglish
Amar mon poraner nao shunya bhore ural diya jao Pare nibe jodi neki, karba pane chao. Nayer joto darer dari korche hurahuri Douradourir lege geche bao. Deikhya nodir kolakuli, korche shobai phalaphali Noukakhani hoiyache udhao. Cholchere poraner nouka, baichagonke diya dhoka Shobai boka mukhe nai rao. Nouka batasher age chole, passenger nahi tule Na jani she badi nouka kon ghate lagao. Nouka-re amar kotha man Kon bideshi kothay bashi marbe torer tan Ekbar phire ao. Nodir parete boiya tamasha dekheche giya, Bijlir shoman bege cholche shonar nao. Baul-kobi Rashid bole, amri oi bhanga kule Shonar nouka kole bole ar ekbar bhirao.

Related songs

More songs you may enjoy.

Devotional

Aadhare Ghirilo Kothay Jai Bolo

আঁধারে ঘিরিল, কোথায় যাই বল

Rashid Uddin

"আঁধারে ঘিরিল, কোথায় যাই বল কে দিবে পথ দেখাইয়ারে ॥ ঐ চেয়ে দেখ তোমার ডুবে গেছে বেলা প্রাণপণে খেলিতেছি মিছে ধুলো খেলা ।"

Mystical

Alif Shada Lame Lal

আলিফ সাদা, লামে লাল

Rashid Uddin

"আলিফ সাদা, লামে লাল, সিমেতে লোকাইয়াছে রমণীর কাছে । সুন্দর দুইটা ফল ধইরাছে রমণীর গাছে ॥"

Philosophical

Bondhur Barir Phul Bagane

বন্ধুর বাড়ির ফুল বাগানে

Rashid Uddin

"বন্ধুর বাড়ির ফুল বাগানে গেলে তরা কই। কম্পাসেতে জরিপ করে সীমা আগে কর সই ॥"

Philosophical

Shikor Katle Bachere Gach

শিকড় কাটলে বাঁচেরে গাছ

Rashid Uddin

"শিকড় কাটলে বাঁচেরে গাছ, না কাটলে বাঁশ বুকে বসে আজব রঙ বাঁচি না হুতাসে ॥ গাছের শিকড় মধ্যভাগে, ফুল ফুটল তার চারিযোগে"

Folk

Shun Dada Mahashay Kohite Lage Bhoy

শুন দাদা মহাশয় কহিতে লাগে ভয়

Rashid Uddin

"শুন দাদা মহাশয় কহিতে লাগে ভয়। দেখিয়া বিষয় আসয় সহ্য হয় না গায় ॥ তোমারা ঐ নারী রাধিকা সুন্দরী সঙ্গে লইয়া সহচরী পাড়ার পাড়ায় যায়।"

Philosophical

Shun Ore Dokandar

শুন ওরে দোকানদার

Rashid Uddin

"শুন ওরে দোকানদার, বেচাকিনায় খবরদার সভ্যতা আজ নাই রে দেশে, ঠগামি কারবার ॥ দেখিয়াছি ভবের বাও, জিনিস লইয়া ধরে পাও"

Discussion

Public comments for Amar Mon Poraner Nao Shunya Bhore Ural Diya Jao are available on the discussion page.

View discussion