Back to Library
Devotional

আমার পয়লা গাছের পয়লা ফুল Amar Poyla Gacher Poyla Phul

Rashid Uddin

Amar Poyla Gacher Poyla Phul lyrics by Rashid Uddin. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 3, 2026

Album

Single

Release

Unknown

গীতিকার
রশিদ উদ্দিন
ধরণ
বাউল
Lyrics

(আমার) পয়লা গাছের পয়লা ফুল
ফাল্গুনী লক্ষত্র যোগে গিয়া তুল।
সাবধান গাছে উঠ না, গাছে ঝাঁকার দিও না
অনুরাগের কুটা লাগাও, ঠিক রাখিয়া গাছের মূল ॥

ফুল ফুটে দুইরকম, তারে কি বেশ-কম,
কইরে তোরা মন-ভ্রম খবরদার বাধাস না গোল ॥

ফুলের দুই ছিফাত, ফুলে শরীয়ত-মারফত।
এক ছিফাত তার আলেমে পাইল, আরেকটা আওলিয়াকুল ॥

ফুলে রস পড়ে তিন ফোঁটা, তাতে হরফ হয় তিনটা,
তিন হরফে দিয়ে গাট্টা ইছমে-আজম বান্ধ ফুল ॥

ভেবে বলে রশিদ উদ্দিন সে ফুল তোরা তুলবে যদি
(গিয়ে) গাছের তলে খুব নিরলে ডালে ধরে পাড় ঝুল ॥

Read in Banglish
(Amar) poyla gacher poyla phul Phalguni lokkhotro joge giya tul. Shabdhan gache utho na, gache jhakar dio na Onurager kuta lagao, thik rakhiya gacher mul. Phul phute duirokom, tare ki besh-kom, Koire tora mon-bhrom khobordar badhas na gol. Phuler dui shiphat, phule shoriot-marphot. Ek shiphat tare aleme pailo, arekta awliyakul. Phule ros pore tin phota, tate horoph hoy tinto, Tin horophe diye gatta ischme-ajom bandho phul. Bhebe bole Rashid Uddin se phul tora tulbe jodi (Giye) gacher tole khub nirole dale dhore par jhul.
ট্যাগসমূহ

Related songs

More songs you may enjoy.

Philosophical

Ma-go Ma, Jhi-go Jhi Korlam Ki Ronge

মা-গো মা, ঝি-গো ঝি করলাম কী রঙ্গে

Rashid Uddin

"মা-গো মা, ঝি-গো ঝি করলাম কী রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে ॥ গোমাই নদী নষ্ট করল ঐ না কোলা বেঙে ॥"

Mystical

Gondhom Omulyo Nidhi

গন্ধম অমূল্য নিধি, গন্ধমই সংসারের ধন

Rashid Uddin

"গন্ধম অমূল্য নিধি, গন্ধমই সংসারের ধন দিন থাকিতে চিনিয়া লও গন্ধমের সাধন ॥"

Mystical

Kamonodite Joar Aile Thaikre Shabdhan

কামনদীতে জোয়ার আইলে থাইকরে সাবধান

Rashid Uddin

"কামনদীতে জোয়ার আইলে থাইকরে সাবধান বায়ুকোণে সাঁঝ বাঁধিয়া হঠাৎ কুন ছুটবে তুফান ॥ যখন নদী হুমা ডাকে, জাহাজ নৌকা দূরে থাকে। ত্রিবেণী আর গোল্লার বাঁকে সাধু যারা করে স্নান।"

Mystical

Antore Antore Dekh Sobe Chinta Kore

অন্তরে অন্তরে দেখ সবে চিন্তা করে

Rashid Uddin

"অন্তরে অন্তরে দেখ সবে চিন্তা করে । প্রভু সাঁই পরোয়ারে কি খেলা খেলায় ॥ বসিয়া নিরালা ঘরে, কার্য করে ধীরে ধীরে বিচিত্র কৌশল করে মানুষ বানায় ।"

Philosophical

Bondhur Barir Phul Bagane

বন্ধুর বাড়ির ফুল বাগানে

Rashid Uddin

"বন্ধুর বাড়ির ফুল বাগানে গেলে তরা কই। কম্পাসেতে জরিপ করে সীমা আগে কর সই ॥"

Philosophical

Shikor Katle Bachere Gach

শিকড় কাটলে বাঁচেরে গাছ

Rashid Uddin

"শিকড় কাটলে বাঁচেরে গাছ, না কাটলে বাঁশ বুকে বসে আজব রঙ বাঁচি না হুতাসে ॥ গাছের শিকড় মধ্যভাগে, ফুল ফুটল তার চারিযোগে"

Discussion

Public comments for Amar Poyla Gacher Poyla Phul are available on the discussion page.

View discussion