“আমি যাই যাই” বলি বোলে তিন বোল।
কত না চুম্বন দেই, কত দেই কোল।।
পদ আধ যায় পিয়া, চায় পালটিয়া।
বয়ান নিরখে কত কাতর হইয়া।।
করে করে ধরি পিয়া শপথি দেয় মোরে।
পুনঃ দরশন লাগি কত চাটু বোলে।।
নিগূঢ় পিরীতি পিয়ার আরতি বহু।
চণ্ডীদাস কহে হিয়ার মাঝারে রহু।।
“আমি যাই যাই” বলি বোলে তিন বোল।
কত না চুম্বন দেই, কত দেই কোল।।
পদ আধ যায় পিয়া, চায় পালটিয়া।
বয়ান নিরখে কত কাতর হইয়া।।
করে করে ধরি পিয়া শপথি দেয় মোরে।
পুনঃ দরশন লাগি কত চাটু বোলে।।
নিগূঢ় পিরীতি পিয়ার আরতি বহু।
চণ্ডীদাস কহে হিয়ার মাঝারে রহু।।
Discussion
Public comments for Ami Jai Jai Boli Bole Tin Bol are available on the discussion page.
View discussion