হে কুবুজার বন্ধু।
পাসরেছ রাই মুখইন্দু।।
হে পাগধারী।
পাসরেছ নবীন কিশোরী।।
রাই পাঠা’ল মোরে।
দাসখত দেখাবার তরে।।
যাতে মোরা আছি সাখী।
পদতলে নাম দিলে লেখি।।
তুমি ব্রজে যা’বে যবে।
করতালি বাজাইব সবে।।
দ্বিজ চণ্ডীদাস ভণে।
গালি দিব যত আছে মনে।।
হে কুবুজার বন্ধু।
পাসরেছ রাই মুখইন্দু।।
হে পাগধারী।
পাসরেছ নবীন কিশোরী।।
রাই পাঠা’ল মোরে।
দাসখত দেখাবার তরে।।
যাতে মোরা আছি সাখী।
পদতলে নাম দিলে লেখি।।
তুমি ব্রজে যা’বে যবে।
করতালি বাজাইব সবে।।
দ্বিজ চণ্ডীদাস ভণে।
গালি দিব যত আছে মনে।।
Discussion
Public comments for He Kubujar Bondhu Pasarecho Rai Mukhindu are available on the discussion page.
View discussion