Back to Library
Mystical

আমি যে গান গাই Ami Je Gaan Gai

Rabindranath Tagore

Read Ami Je Gaan Gai in Bengali and Banglish transliteration, from Songs of Rabindranath.

Updated

Lyrics

আমি যে গান গাই জানি নে সে কার উদ্দেশে॥
যবে জাগে মনে অকারণে চঞ্চল হাওয়ায়, প্রবাসী পাখি উড়ে যায়—
সুর যায় ভেসে কার উদ্দেশে॥

ওই মুখপানে চেয়ে দেখি—
তুমি সে কি অতীত কালের স্বপ্ন এলে
নূতন কালের বেশে।
কভু জাগে মনে আজও যে জাগে নি এ জীবনে
গানের খেয়া সে মাগে আমার তীরে এসে॥

Read in Banglish
Ami je gaan gai jani ne se kar uddeshe. Jobe jage mone okarone chonchol haway, probashi pakhi ure jay-- Sur jay bhese kar uddeshe. Oi mukhpane cheye dekhi-- Tumi se ki otit kaler swopno ele Nuton kaler beshe. Kobhu jage mone ajo je jage ni e jibone Ganer kheya se mage amar tire eshe.

Related songs

More songs you may enjoy.

Melancholic

Hashi Keno Nai O Noyone

হাসি কেন নাই ও নয়নে

Rabindranath Tagore

"হাসি কেন নাই ও নয়নে! ভ্রমিতেছ মলিন-আননে। দেখো, সখী, আঁখি তুলি ফুলগুলি ফুটেছে কাননে॥"

Romantic

Jani Jani Tumi Esecho E Pothe Moner Bhule

জানি জানি তুমি এসেছ এ পথে মনের ভুলে

Rabindranath Tagore

"জানি জানি তুমি এসেছ এ পথে মনের ভুলে। তাই হোক তবে তাই হোক, দ্বার দিলেম খুলে॥"

Melancholic

Obelay Jodi Esecho Amar Bone

অবেলায় যদি এসেছ আমার বনে

Rabindranath Tagore

"অবেলায় যদি এসেছ আমার বনে দিনে বিদায়ক্ষণে গেয়ো না, গেয়ো না চঞ্চল গান ক্লান্ত এ সমীরণে ঘন বকুলের ম্লান বীথিকায় শীর্ণ যে ফুল ঝ'রে ঝ'রে যায়"

Romantic

Se Ashe Dhire

সে আসে ধীরে

Rabindranath Tagore

"সে আসে ধীরে, যায় লাজে ফিরে। রিনিকি রিনিক রিনিঝিনি মঞ্জু মঞ্জু মঞ্জরী রিনিঝিনি-ঝিন্নীরে॥"

Romantic

Shuno Nolini Kholo Go Ankhi

শুন নলিনী খোলো গো আঁখি

Rabindranath Tagore

"শুন নলিনী, খোলো গো আঁখি-- ঘুম এখনো ভাঙিল না কি! দেখো, তোমারি দুয়ার-'পরে সখী, এসেছে তোমারি রবি॥"

Romantic

Sunil Sagarer Shyamol Kinare

সুনীল সাগরের শ্যামল কিনারে

Rabindranath Tagore

"সুনীল সাগরের শ্যামল কিনারে দেখেছি পথে যেতে তুলনাহীনারে॥ এ কথা কভু আর পারে না ঘুচিতে, আছে সে নিখিলের মাধুরীরুচিতে।"

Discussion

Public comments for Ami Je Gaan Gai are available on the discussion page.

View discussion