Back to Library
Devotional

আমি যদি আরব হতাম মদিনারই পথ Ami Jodi Arab Hotam Modinari Poth

Kazi Nazrul Islam

Read Ami Jodi Arab Hotam Modinari Poth in Bengali and Banglish transliteration.

Updated

Album

Not documented

Release

1936

Lyrics

আমি যদি আরব হ’তাম — মদিনারই পথ।
এই পথে মোর চ’লে যেতেন নূর নবী হজরত।।

পয়জার তাঁর লাগত এসে আমার কঠিন বুকে,
আমি ঝর্না হয়ে গ’লে যেতাম অম্‌নি পরম সুখে;
সেই চিহ্ন বুকে পুরে পালিয়ে যেতাম কোহ্‌-ই-তুরে,
দিবা নিশি করতাম তাঁর কদম জিয়ারত।।

মা ফাতেমা খেলতো এসে আমার ধূলি ল’য়ে
আমি পড়তাম তাঁর পায়ে লুটিয়ে ফুলের রেণু হয়ে।
হাসান হোসেন হেসে হেসে নাচতো আমার বক্ষে এসে
চক্ষে আমার বইতো নদী পেয়ে সে নেয়ামত।।

Read in Banglish
Ami jodi Arab hotam — modinari poth. Ei pothe mor chole jeten noor nobi hojrot.. Poyjar tar lagto eshe amar kothin buke, Ami jhorna hoye gole jetam omni porom sukhe; Sei chinho buke pure paliye jetam koh-e-ture, Diba nishi kortam tar kodom jiyarot.. Ma Fatema khelto eshe amar dhuli loye Ami pordam tar paye lutiye phuler renu hoye. Hasan Hosen hese hese nachto amar bokkhe eshe Chokkhe amar boito nodi peye se neyamot..

Related songs

More songs you may enjoy.

Devotional

Ashichhen Habib-e-Khoda

আসিছেন হাবিব-এ খোদা

Kazi Nazrul Islam

"আসিছেন হাবিব-এ খোদা আরশ্‌পাকে তাই উঠেছে শোর, চাঁদ পিয়াসে ছুটে আসে আকাশ পানে যেমন চকোর। কোকিল যেমন গেয়ে ওঠে ফাগুন আসার আভাস পেয়ে, তেমনি ক’রে হরষিত ফেরেশ্‌তা সব উঠলো গেয়ে:"

Devotional

Allah Namer Naye Chore Jabo Modinay

আল্লাহ নামের নায়ে চড়ে যাব মদিনায়

Kazi Nazrul Islam

"আল্লাহ নামের নায়ে চড়ে যাব মদিনায়। মোহাম্মদের নাম হবে মোর (ও ভাই) নদী-পথে পুবান বায়।।"

Devotional

Bhese Jay Hridoy Amar Modina-Pane

ভেসে যায় হৃদয় আমার মদিনা-পানে

Kazi Nazrul Islam

"ভেসে যায় হৃদয় আমার মদিনা-পানে। আসিলেন রসুলে-খোদা প্রথম যেখানে।।"

Devotional

Lukochuri Khelte Hari

লুকোচুরি খেলতে হরি

Kazi Nazrul Islam

"লুকোচুরি খেলতে হরি হার মেনেছ আমার সনে। লুকাতে চাও বৃথাই হে শ্যাম, ধরা পড় ক্ষণে ক্ষণে॥"

Devotional

Rakho E Minoti Tribhubonpoti

রাখো এ মিনতি ত্রিভুবনপতি

Kazi Nazrul Islam

"রাখো এ মিনতি ত্রিভুবনপতি তব পদে মতি (রাখো)। আঁখির আগে যেন সদা জাগে তব ধ্রুব জ্যোতি॥"

Devotional

Sakhi Jayni To Shyam Mathuray

সখী যায়নি তো শ্যাম মথুরায়

Kazi Nazrul Islam

"সখী যায়নি তো শ্যাম মথুরায়, আর আমি কাঁদব না সই। সে-যে রয়েছে তেমনই ঘিরে আমায়॥"

Discussion

Public comments for Ami Jodi Arab Hotam Modinari Poth are available on the discussion page.

View discussion