Back to Library
Nostalgic

আমি তোমায় যত শুনিয়েছিলাম গান Ami Tomay Joto Suniyechilam Gan

Rabindranath Tagore

Ami Tomay Joto Suniyechilam Gan lyrics by Rabindranath Tagore (1918). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 3, 2026

Lyrics

আমি তোমায় যত শুনিয়েছিলাম গান
তার বদলে আমি চাই নে কোনো দান॥
ভুলবে সে গান যদি না হয় যেয়ো ভুলে
উঠবে যখন তারা সন্ধ্যা সাগরকুলে,
তোমার সভায় যবে করব অবসান
এই ক’দিনের শুধু এই ক’টি মোর তান॥

তোমার গান যে কত শুনিয়েছিলে মোরে
সেই কথাটি তুমি ভুলবে কেমন করে?
সেই কথাটি, কবি, পড়বে তোমার মনে
বর্ষামুখর রাতে, ফাগুন-সমীরণে—
এইটুকু মোর শুধু রইল অভিমান
ভুলতে সে কি পার ভুলিয়েছ মোর প্রাণ॥

Read in Banglish
Ami tomay joto suniyechilam gan Tar bodole ami chai ne kono dan. Bhulbe se gan jodi na hoy jeyo bhule Uthbe jakhon tara sondhya sagorkule, Tomar sobhay jabe korbo obosan Ei ko-diner shudhu ei ko-ti mor tan. Tomar gan je koto suniyechile more Sei kothati tumi bhulbe kemon kore? Sei kothati, kobi, porbe tomar mone Borshamukhor rate, phagun-somirone— Eituku mor shudhu roilo obhiman Bhulte se ki paro bhuliyecho mor pran.

Related songs

More songs you may enjoy.

Serene

Bajilo Kaharo Beena Modhuro Shore

বাজিল কাহার বীণা মধুর স্বরে

Rabindranath Tagore

"বাজিল কাহার বীণা মধুর স্বরে আমার নিভৃত নব জীবন-'পরে প্রভাতকমলসম ফুটিল হৃদয় মম কার দুটি নিরুপম চরণ-তরে॥"

Philosophical

Lukale Bolei Khunje Bahir Kora

লুকালে ব’লেই খুঁজে বাহির করা

Rabindranath Tagore

"লুকালে ব'লেই খুঁজে বাহির করা, ধরা যদি দিতে তবে যেত না ধরা ॥"

Spiritual

Sobar Sathe Choltechilo

সবার সাথে চলতেছিল

Rabindranath Tagore

"সবার সাথে চলতেছিল অজানা এই পথের অন্ধকারে, কোন্‌ সকালের হঠাৎ আলোয় পাশে আমার দেখতে পেলেম তারে॥ এক নিমেষেই রাত্রি হল ভোর, চিরদিনের ধন যেন সে মোর,"

Romantic

Kotobaro Bhebechinu

কতবার ভেবেছিনু

Rabindranath Tagore

"কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। চরণে ধরিয়া তব কহিব প্রকাশি গোপনে তোমারে, সখা, কত ভালোবাসি।"

Romantic

Aji Mor Dware Kahar Mukh Hereshi

আজি মোর দ্বারে কাহার মুখ হেরেছি

Rabindranath Tagore

"আজি মোর দ্বারে কাহার মুখ হেরেছি ।। জাগি উঠে প্রাণে গান কত যে । গাহিবারে সুর ভুলে গেছি রে ।।"

Devotional

He Sokha Barota Peyechi Mone Mone

হে সখা বারতা পেয়েছি মনে মনে

Rabindranath Tagore

"হে সখা বারতা পেয়েছি মনে মনে তব নিশ্বাসপরশনে, এসেছ অদেখা বন্ধু দক্ষিণসমীরণে॥"

Discussion

Public comments for Ami Tomay Joto Suniyechilam Gan are available on the discussion page.

View discussion