আসিলে কে গো বিদেশি
দাঁড়ালে মোর আঙিনাতে।
আঁখিতে লয়ে আঁখি-জল
লইয়া ফুল-মালা হাতে॥
জানি না চিনি না তোমায়,
কেমনে ঘরে দিব ঠাঁই,
অমনি আসে তো সবাই
হাতে ফুল, জল নয়ন-পাতে॥
কত-সে প্রেম-পিয়াসি প্রাণ
চাহিছে তোমার হাতের দান,
কাঁদায়ে কত গুলিস্তান
আমারে এলে কাঁদাতে॥
ফুলে আর ভোলে না মোর মন, গলে না নয়নজলে,
ভুলিয়া জীবনে একদিন আজিও জ্বলি জ্বালাতে॥
পাষাণের বুকে নদী বয়, যে পাষাণ সে পাষাণই রয়,
ও শুধু প্রতারণা ছল, নয়নে নীর, নিঠুর হৃদয়।
আমারে মালারই মতন দলিবে নিশি-প্রভাতে॥
Discussion
Public comments for Asile Ke Go Bideshi are available on the discussion page.
View discussion