অয় গো সখী অন্যে জানে কেমনে
গৌরপ্রেমের ঢেউ উঠিয়াছে যার মনে।।
সে তো অধর চান গৌরা তারে ধরতে গেলে না দেয় ধরা
অয় গো সখী ধরা দেয় রে আপনে।।
সে তো তোর কৌপীনধারী পিরিাতের ভিখারী
গোপীর মন করল চুরি–
সেজে রাধা রাধা রাধা বইলে ধারা বয় দুই নয়ানে
গৌরপদে মজাও রে মন কয় শ্ৰীরাধারমণে।
Discussion
Public comments for Ay Go Sokhi Onnye Jane Kemone are available on the discussion page.
View discussion