Back to Library
Melancholic

ছলছল নয়নে মোর পানে চেয়ো না Chholochholo Noyone Mor Pane Cheyo Na

Kazi Nazrul Islam

Chholochholo Noyone Mor Pane Cheyo Na lyrics by Kazi Nazrul Islam (1932). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 16, 2026

Lyrics

ছলছল নয়নে মোর পানে চেয়ো না।
যাবে যাও, নয়নে জল নিয়ে যেয়ো না॥

থাকে ব্যথা থাক বুকে,
যাও তুমি হাসি মুখে,
আমার চাঁদিনি রাতি ঘন মেঘে ছেয়ো না॥

রঙিন পিয়ালাতে মম লোনা অশ্রু-জল ঢালি
পানসে কোরো না নেশা, জীবন-ভরা ব্যথা খালি।

ভুলিতে চাহি যে ব্যথা
মনে এনো না সে কথা,
করুণ সুরে আর বিদায়-গীতি গেয়ো না॥

Read in Banglish
Chholochholo noyone mor pane cheyo na. Jabe jao, noyone jol niye jeyo na. Thake byatha thak buke, Jao tumi hasi mukhe, Amar chandini rati ghono meghe cheyo na. Rongin piyalate momo lona oshru-jol dhali Panse koro na nesha, jibon-bhora byatha khali. Bhulite chahi je byatha Mone eno na se kotha, Korun sure ar biday-giti geyo na.

Related songs

More songs you may enjoy.

Melancholic

Amar Jabar Shomoy Holo

আমার যাবার সময় হলো

Kazi Nazrul Islam

"আমার যাবার সময় হলো, দাও বিদায়। মোছ আঁখি, দুয়ার খোলো, দাও বিদায়।। ফোটে যে ফুল আঁধার রাতে ঝরে ধূলায় ভোর বেলাতে"

Nostalgic

Bhulite Parine Tai Ashiyachi Poth Bhuli

ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি

Kazi Nazrul Islam

"ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি। ভোলা মোর সে অপরাধ, আজ যে লগ্ন গোধূলি॥ এমনই রঙিন বেলায় খেলেছি তোমায় আমায়"

Melancholic

Shunyo Aji Gul-Bagicha

শূন্য আজি গুল-বাগিচা

Kazi Nazrul Islam

"শূন্য আজি, গুল-বাগিচা যায় কেঁদে দখিন হাওয়া। রাঙা গুলের বাজার আজি স্মৃতির কাঁটায় ছাওয়া॥"

Melancholic

Biroher Gulbage Mor Bhul Kore Aj

বিরহের গুলবাগে মোর ভুল করে আজ

Kazi Nazrul Islam

"বিরহের গুলবাগে মোর ভুল করে আজ ফুটল কি বকুল। অবেলায় কুঞ্জবীথি মুঞ্জরিতে এলে কি বুলবুল॥"

Melancholic

Biroher Nishi Kichute Ar

বিরহের নিশি কিছুতে আর

Kazi Nazrul Islam

"বিরহের নিশি কিছুতে আর চাহে না পোহাতে ওগো প্রিয়। জাগরণে দেখা দিলে না নাথ স্বপনে আসিয়া দেখা দিয়ো॥"

Melancholic

Mon Kar Kotha Bhebe Emon Udas Kore

মন কার কথা ভেবে এমন উদাস করে

Kazi Nazrul Islam

"মন কার কথা ভেবে এমন উদাস করে। দেখেছি ভোরবেলাতে স্বপ্নে কারে জেগে তায় মনে নাহি পড়ে।"

Discussion

Public comments for Chholochholo Noyone Mor Pane Cheyo Na are available on the discussion page.

View discussion