ছিছি মানের লাগি, শ্যাম বঁধুরে,
হারাইয়া ছিলাম।
শ্যামল সুন্দর, মধুর মূরতি,
পরশে শীতল হৈলাম।।
শ্রীমধুমঙ্গলে,আন কুকূহলে,
ভুঞ্জাও ওদন দধি।
হারাধন যেন,পুনহি মিলল,
সদয় হইল বিধি।।
নিজ সুখরসে,পাপিনী পরশে,
না জানে পিয়াক সুখ।
কহে চণ্ডীদাসে,এ লাগি আমার,
মনেতে উঠয়ে দুখ।।
Discussion
Public comments for Chichi Maner Lagi Shyam Bodhure are available on the discussion page.
View discussion