দেখা দাও, দাও দেখা, ওগো দেবতা।
মন্দিরে পূজারিনি আশাহতা॥
ধূপ পুড়িয়া গেছে, শুকায়েছে মালা,
বন্ধ হল বা দ্বার, একা কুলবালা।
প্রভাতে জাগিবে সবে, রটিবে বারতা॥
জাগো জাগো দেবতা শূন্য দেউলে,
আরতি উঠিছে মোর বেদনার ফুলে।
বাণীহীন মন্দির, কহো কহো কথা॥
দেখা দাও, দাও দেখা, ওগো দেবতা।
মন্দিরে পূজারিনি আশাহতা॥
ধূপ পুড়িয়া গেছে, শুকায়েছে মালা,
বন্ধ হল বা দ্বার, একা কুলবালা।
প্রভাতে জাগিবে সবে, রটিবে বারতা॥
জাগো জাগো দেবতা শূন্য দেউলে,
আরতি উঠিছে মোর বেদনার ফুলে।
বাণীহীন মন্দির, কহো কহো কথা॥
Discussion
Public comments for Dekha Dao Dao Dekha Ogo Debota are available on the discussion page.
View discussion