ধরম করম গেল গুরু গরবিত।
অবশ করিল কালা কানুর পিরীত।।
ঘরে পরে কি না বলে করিব হাম কি।
কেবা না করয়ে প্রেম আমি সে কলঙ্কী।।
বাহির হইতে নারি লোক চরচাতে।
হেন মনে করে বিষ খাইয়া মরিতে।।
একে নারী কুলবতী অবলা বলে লোকে।
কানু পরিবাদ হৈল পুড়িয়া মরি শোকে।।
খাইতে নারি যে কিছু রহিতে নারি ঘরে।
ভাবিতে ভাবিতে ব্যাধি সাঁধাইল অন্তরে।।
জ্বারিলেক তনু মন ব্যাপিল শরীর।
চণ্ডীদাস বলে ভাল হইবে সুস্থির।।
Discussion
Public comments for Dharam Karam Gelo Guru Garabito are available on the discussion page.
View discussion