ধিক্ ধিক্ ধিক্, নিঠুর কালিয়া,
তোরে যে এ বুদ্ধি দিল।
কেবা সেধে ছিল পিরীতি করিতে,
মনে যদি এত ছিল।।
ধিক্ ধিক্ ধিক্,নিঠুর কালিয়া
লাজের নাহিক লেশ।
এক দেশে এলিঅনল জ্বালায়ে,
জ্বালাইতে আর দেশ।।
জনম অবধি,কালিয়া বদন,
না ধুলি লাজের ঘাটে হে।
ব্রহ গোপীদে’ হ’তে,মথুরা নাগরী,
কত রূপে গুণে বটে হে।।
কিম্বা কুবুজা,নামে কুবুজিনী,
তেঞি সে লেগেছে মনে।
আপনি যেমন ত্রিভঙ্গ মুরারী,
বিহি মিলায়েছে জেনে।।
কিম্বা কুবুজাগুণে গুণবতী,
গুণেতে করেছে বশ।
পিরীতি সুখের,কি জানে যজিতে,
কিবা সে রেখেছে যশ।।
যতেক তোমারে,পিরীতি করুক,
তেমন পিরীতি হ’বে না।
রাধা নাথ বিনে,কুবুজার নাথ,
কেহ ত তোমারে ক’বে না।।
কি আর কহিব,মনের বেদনা,
কহিতে যে দুখ পাই।
চণ্ডীদাস কহে,কহিতে বেদনা,
পরাণ ফাটিয়া যায়।।
Discussion
Public comments for Dhik Dhik Dhik Nithur Kalia are available on the discussion page.
View discussion