ধিক্ ধিক্ ধিক্, তোরে রে কালিয়া,
কে তোরে কুবুদ্ধি দিল?
কেবা সেধে ছিল,পিরীতি করিতে,
মনে যদি এত ছিল।
ধিক্ ধিক্ বঁধু, লাজ নাহি বাস,
না জান লেহের লেশ।
এক দেশে এলি, অনল জ্বালায়ে,
জ্বালাইতে আর দেশ।।
অগাধ জলের, মকর যেমন,
না জানে মিঠ কি তীত।
সুরস পায়স, চিনি পরিহরি,
চিটাতে আদর এত?
চণ্ডীদাস ভণে, মনের বেদনে,
কহিতে পরাণ ফাটে।
তোমার সোণার প্রতিমা, ধূলায় গড়াগড়ি,
কুবুজা বসিল খাটে।।
Discussion
Public comments for Dhik Dhik Dhik Tore Re Kalia are available on the discussion page.
View discussion