এধনি এধনি বচন শুন।
নিদান দেখিয়া আইনু পুন।।
নাবাঁধে চিকুর নাপরে চীর।
নাখায় আহার নাপিয়ে নীর।।
দেখিতে দেখিতে বাঢ়ল ব্যাধি।
যত তত করি নহিয়ে সুধি।।
সোণার বরণ হইল শ্যাম।
সোঙরি সোঙরি তোহার নাম।।
নাচিহ্নে মানুখ নিমিখ নাই।
কাঠের পুতলি রহিছে চাই।।
তুলাখানি দিলে নাসিকা মাঝে।
তবে সে বুঝিনু শোয়াস আছে।।
আছয়ে শ্বাস নারহে জীব।
বিলম্ব নাকর আমার দিব।।
চণ্ডীদাস কহে বিরহ বাধা।
কেবল মরমে ঔখদ রাধা।।
Discussion
Public comments for Edhoni Edhoni Bochon Shuno are available on the discussion page.
View discussion