এমন পিরীতি কভু দেখি নাই শুনি।
নিমিখে মানয়ে যুগ, কোরে দূর মানি।।
সমুখে রাখিয়া করে বসনের বা।
মুখ ফিরাইলে তার ভয়ে কাঁপে গা।।
এক তনু হৈয়া মোরা রজনী গোঙাই।
সুখের সাগরে ডুবি, অবধি না পাই।।
রজনী প্রভাত হৈলে কাতর হিয়ায়।
দেহ ছাড়ি যেন মোর প্রাণ চলি যায়।।
সে কথা কহিতে সই বিদরে পরাণ।
চণ্ডীদাস কহে ধনি সব পরমাণ।।
Discussion
Public comments for Emon Piriti Kobhu Dekhi Nai Shuni are available on the discussion page.
View discussion