গায়ে রাঙা মাটী, কটিতটে ধটি,
মাথায় শোভিত চূড়া।
চরণে নূপুর, বাজে সবাকার,
গলে গুঞ্জমালা বেড়া।।
সবাকার কুচ, হইয়াছে উচ,
এ বড় বিষম জ্বালা।
কলমের ফুল, গাঁথি সত দল,
সবাই গাঁথিল মালা।।
ঠারে ঠারে চুড়া, গলে দিল মালা,
নাসিয়ে পড়েছে বুকে।
ফুলের চাপানে, কুচ ঢাকা গেল,
চলিল পরম সুখে।।
কেহ পীত ধটি, কেহ লয়ে লাঠি,
গর্জ্জন শব্দে ধায়।
চণ্ডীদাসে ভণে, গহন কাননে,
শ্যাম ভেটিবারে যায়।।
Discussion
Public comments for Gaye Ranga Mati Kotitote Dhoti Mathay Shobhito Chura are available on the discussion page.
View discussion