Back to Library
Longing

ঘরের বাহির দণ্ডে শতবার Ghorer Bahir Donde Shotobar

Chandidas

Ghorer Bahir Donde Shotobar lyrics by Chandidas. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 16, 2026

Album

Single

Release

Unknown

গীতিকার
চণ্ডীদাস
Lyrics

ঘরের বাহির, দণ্ডে শতবার,
তিলে তিলে আসে যায়।
মন উচাটন, নিশ্বাস সঘন,
কদম্ব কাননে চায়।।

রাই এমন কেনে বা হলো?
গুরু দুরজন, ভয় নাহি মন,
কোথা বা কি দেব পাইল।।

সদাই চঞ্চল, বসন অঞ্চল,
সম্বরণ নাহি করে।
বসে থাকি থাকি, উঠয়ে চমকি,
ভূষণ খসিয়ে পরে।।

বয়সে কিশোরী, রাজার কুমারী,
তাহে কুলবধূ বালা।
কিবা অভিলাষে, বাড়ায় লালসে,
না বুঝি তাহার ছলা।।

তাহার চরিতে, হেন বুঝি চিতে,
হাত বাড়াইল চাঁদে।
চণ্ডীদাস ভণে, করি অনুমানে,
ঠেকেছে কালিয়া ফাঁদে।।

Read in Banglish
Ghorer bahir, donde shotobar, tile tile ashe jay. Mon uchaton, nishwas shoghon, kodombo kanone chay.. Rai emon kene ba holo? Guru durjon, bhoy nahi mon, kotha ba ki deb pailo.. Shodai chonchol, boson onchol, shomboron nahi kore. Boshe thaki thaki, uthoye chomoki, bhushon khoshiye pore.. Boyoshe kishori, rajar kumari, tahe kulobodhu bala. Kiba obhilashe, baray laloshe, na bujhi tahar chola.. Tahar chorite, heno bujhi chite, hat barailo chande. Chondidas bhone, kori onumane, thekeche kalia phande..

Related songs

More songs you may enjoy.

Devotional

Lolitar Kotha Shuni Hashi Hashi Binodini

ললিতার কথা শুনি হাসি হাসি বিনোদিনী

Chandidas

"ললিতার কথা শুনি, হাসি হাসি বিনোদিনী কহিতে লাগিল ধনী রাই। “আমারে ছাড়িয়া শ্যাম, মধু পুরে যাইবেন, এ কথাত কভু শুনি নাই।।”"

Devotional

Deyashini Beshe Mohale Probeshe

দেয়াশিনী বেশে মহলে প্রবেশে

Chandidas

"দেয়াশিনী বেশে, মহলে প্রবেশে, রাধিকা দেখিবার তরে। সুরক্ত চন্দন, কপালে লেপন, কুণ্ডল কাণেতে পরে।।"

Devotional

Torit Boroni Horin Noyoni Dekhinu Angira Majhe

তড়িত বরণী হরিণ নয়নী দেখিনু আঙ্গিরা মাঝে

Chandidas

"তড়িত বরণী, হরিণ নয়নী, দেখিনু আঙ্গিরা মাঝে। কিবা বা দিঞা, অমিয়া ছানিয়া, গড়িল কোন বা রাজে।।"

Devotional

Kanchan Barani Ke Bate Se Dhani

কাঞ্চন বরণী কে বটে সে ধনী ধীরে ধীরে চলি যায়

Chandidas

"কাঞ্চন বরণী, কে বটে সে ধনী, ধীরে ধীরে চলি যায়। হাসির ঠমকে, চপলা চমকে, নীল শাড়ী শোভে গায়।।"

Devotional

Baron Dekhnu Shyam

বরণ দেখনু শ্যাম

Chandidas

"বরণ দেখনু শ্যাম, জিনিয়াত কোটি কাম, বদন জিতল কোটি শশী। ভাঙ ধনুভঙ্গী ঠাম, নয়ান কোণে পূরে বাণ, হাসিয়ে খসয়ে সুধা রাশি।।"

Devotional

Kaliya Baron Hiron-Pidhon Jakhon Poraye Mone

কালিয়া বরণ হিরণ-পিঁধন যখন পড়য়ে মনে

Chandidas

"কালিয়া বরণ, হিরণ-পিঁধন যখন পড়য়ে মনে। মুরছি পড়িয়া,কাঁদয়ে ধরিয়া, সব সখী জনে জনে।।"

Discussion

Public comments for Ghorer Bahir Donde Shotobar are available on the discussion page.

View discussion