গোকুল নগরে, ফিরি ঘরে ঘরে,
বেড়াই চিকিৎসা করি।
যে রোগ যাহার, দেখি একবার,
ভাল যে করিতে পারি।।
শিরে শির শূল, পিরিতের জ্বর,
হয়ে থাকে যে রোগীর।
বচন না চলে, আঁখি নাহি মেলে,
তাহারে পিয়াই নীর।।
কেবল একান্ত ধম্বন্তরি।
নাহি জানে বিধি, এমন ঔষধি,
পিয়াইলে যায় জ্বরি।।
ঔষধ খেয়ে, ভাল যে হয়ে,
বট দিও তবে পাছে।”
একজন তথা, শুনিয়া সে কথা,
কহিল রাধার কাছে।।
পরের মুখে, শুনিয়া সুখে,
হরষিত হলো মন।
বলে যে “যাইয়া, আনহ ডাকিয়া,
দেখি সে কেমন জন।।”
এ কথা শুনিয়া, বাহির হইয়া
কহে এক সখী ধাই।
“মোদের ঘরে, রোগী আছে জ্বরে,
দেখ একবার যাই।।”
এই বাড়ী হইতে, আসিছি তুরিতে,
কহে “হেথা থাক বসি।”
সাজ সাজাইতে, চলিল নিভৃতে,
চণ্ডীদাস কহে হাসি।।
Discussion
Public comments for Gokul Nogore Phiri Ghore Ghore are available on the discussion page.
View discussion