হৃদয়ের এ কূল, ও কূল, দু কূল ভেসে যায়
হায় সজনি, উথলে নয়ন-বারি
যে দিকে চেয়ে দেখি ওগো সখী,
যে দিকে চেয়ে দেখি ওগো সখী
কিছু আর চিনিতে না পারি
উথলে নয়ন-বারি
হৃদয়ের এ কূল, ও কূল, দু কূল ভেসে যায়
হায় সজনি, উথলে নয়ন-বারি।
পরানে পড়িয়াছে টান,
ভরা নদীতে আসে বান
আজিকে কী ঘোর তুফান সজনি গো
বাঁধো আর বাঁধিতে নারি,
বাঁধ আর বাঁধিতে নারি
হৃদয়ের এ কূল, ও কূল, দু কূল ভেসে যায়
হায় সজনি, উথলে নয়ন-বারি।
কেন এমন হল গো, আমার এই নব-যৌবনে
সহসা কী বহিলো কোথাকার কোন পবনে
আমার এই নব-যৌবনে
হৃদয় আপনি উদাস, মরমে কিসেরও হুতাশ
হৃদয় আপনি উদাস, মরমে কিসেরও হুতাশ
জানি না কী বাসনা, কী বেদনা গো..
কেমনে আপনা নিবারি,
কেমনে আপনা নিবারি
হৃদয়ের এ কূল, ও কূল, দু কূল ভেসে যায়
হায় সজনি, উথলে নয়ন-বারি
যে দিকে চেয়ে দেখি ওগো সখী,
যে দিকে চেয়ে দেখি ওগো সখী
কিছু আর চিনিতে না পারি
উথলে নয়ন-বারি
হৃদয়ের এ কূল, ও কূল, দু কূল ভেসে যায়
হায় সজনি, উথলে নয়ন-বারি।
Discussion
Public comments for Hridoyer Ekul Okul are available on the discussion page.
View discussion