Back to Library
Devotional

যাহা কিছু মম আছে প্রিয়তম Jaha Kichu Momo Ache Priyotomo

Kazi Nazrul Islam

Jaha Kichu Momo Ache Priyotomo lyrics by Kazi Nazrul Islam. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 19, 2026

Lyrics

যাহা কিছু মম আছে প্রিয়তম
সকলই নিয়ো হে স্বামী।
যত সাধ আশা প্রীতি ভালোবাসা
সঁপিনু চরণে আমি॥

পুতুল-খেলায় মায়ার ছলনায়
ভুলাইয়া প্রভু রেখেছিলে আমায়,
ভুলেছি সে খেলা, আজি অবেলায়
তোমার দুয়ারে থামি॥

ধরে রাখি যারে আমার বলিয়া
সহসা কাঁদায়ে যায় সে চলিয়া,
অনিমেষ-আঁখি তুমি ধ্রুবতারা
জাগো দিবসযামী॥

Read in Banglish
Jaha kichu momo ache priyotomo Sokol-i niyo he swami. Joto sadh asha priti bhalobasa Sopinu chorone ami. Putul-khelay mayar cholonay Bhulaiya probhu rekhechile amay, Bhulechi se khela, aji obelay Tomar duware thami. Dhore rakhi jare amar boliya Sohosa kadaye jay se choliya, Onimesh-akhi tumi dhrubotara Jago dibosojami.

Related songs

More songs you may enjoy.

Devotional

Shubhro Somujjwol He Chiro-Nirmol

শুভ্র সমুজ্জ্বল হে চির-নির্মল

Kazi Nazrul Islam

"শুভ্র সমুজ্জ্বল হে চির-নির্মল শান্ত অচঞ্চল ধ্রুব-জ্যোতি। অশান্ত এ চিত করো হে সমাহিত সদা আনন্দিত রাখো মতি॥"

Devotional

Sthan Diyo Korunay Tobo Choron Tole

স্থান দিয়ো করুণায় তব চরণ তলে

Kazi Nazrul Islam

"স্থান দিয়ো করুণায় তব চরণ তলে, যদি না পারি লভিতে নিজ-ধরম বলে! দৃঢ় পণ করি পাপ করিব না আর করিব না বলে, পাপ করেছি আবার"

Devotional

He Gobindo O Orobindo

হে গোবিন্দ, ও অরবিন্দ চরণে শরণ দাও হে

Kazi Nazrul Islam

"হে গোবিন্দ, ও অরবিন্দ চরণে শরণ দাও হে। বিফল জনম কাটিল কাঁদিয়া, শান্তি নাহি কোথাও হে॥"

Devotional

Allah Namer Naye Chore Jabo Modinay

আল্লাহ নামের নায়ে চড়ে যাব মদিনায়

Kazi Nazrul Islam

"আল্লাহ নামের নায়ে চড়ে যাব মদিনায়। মোহাম্মদের নাম হবে মোর (ও ভাই) নদী-পথে পুবান বায়।।"

Devotional

Lukochuri Khelte Hari

লুকোচুরি খেলতে হরি

Kazi Nazrul Islam

"লুকোচুরি খেলতে হরি হার মেনেছ আমার সনে। লুকাতে চাও বৃথাই হে শ্যাম, ধরা পড় ক্ষণে ক্ষণে॥"

Devotional

Rakho E Minoti Tribhubonpoti

রাখো এ মিনতি ত্রিভুবনপতি

Kazi Nazrul Islam

"রাখো এ মিনতি ত্রিভুবনপতি তব পদে মতি (রাখো)। আঁখির আগে যেন সদা জাগে তব ধ্রুব জ্যোতি॥"

Discussion

Public comments for Jaha Kichu Momo Ache Priyotomo are available on the discussion page.

View discussion