যাহার সহিত, যাহার পিরীতি,
সেই সে মরম জানে।
লোক চরচায়, ফিরিয়া না চাই,
সদাই অন্তরে টানে।।
গৃহ কর্ম্মে থাকি, সদাই চমকি,
গুমরে গুমরে মরি।
নাহি হেন জন, করে নিবারণ,
যেমত চোরের নারী।।
ঘরে গুরুজনা, গঞ্জয়ে নানা,
তাহা বা কহিব কি।
মরণ সমান, করে অপমান,
বন্ধুর কারণ সে।।
কাহারে কহিব, কেবা নিবারিবে,
কে জানে মরম দুখ।
চণ্ডীদাস কহে, করহ ঘোষণা,
তবে সে পাইবে সুখ।।
Discussion
Public comments for Jahar Shohit Jahar Piriti are available on the discussion page.
View discussion