যদি আসে তবে কেন যেতে চায়।
দেখা দিয়ে তবে কেন গো লুকায়॥
চেয়ে থাকে ফুল হৃদয় আকুল—
বায়ু বলে এসে ‘ভেসে যাই’।
ধরে রাখো, ধরে রাখো—
সুখপাখি ফাঁকি দিয়ে উড়ে যায়॥
পথিকের বেশে সুখনিশি এসে
বলে হেসে হেসে ‘মিশে যাই’।
জেগে থাকো, সখী, জেগে থাকো—
বরষের সাধ নিমেষে মিলায়॥
Discussion
Public comments for Jodi Ase Tobe Keno Jete Chay are available on the discussion page.
View discussion